ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

দু’বার সাইফের বিয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন কারিনা

#

বিনোদন ডেস্ক

২২ মার্চ, ২০২২,  4:33 PM

news image

বলিউডের বহু চর্চিত প্রেমের গল্প বলতে সাইফিনার প্রসঙ্গ উঠবেই- এত বছরের প্রেম তারপর বিয়ে। লাদাখে দুইবার প্রস্তাব, রোম্যান্টিক পরিবেশেও সাইফ আলি খাকে একরকম না-ই বলে দিয়েছিলেন কারিনা কাপুর। কিন্তু কেন? আজ তাদের সম্পর্কের বাঁধন দেখলে কেউ বলবেই না, যে এককালে তাদেরকেও নানা সমস্যার মুখোমুখি হতে হয়েছিল! সাক্ষাৎকারে কারিনা বলেন, তাশান ছবির শুটিং চলাকালীন বিয়ের প্রস্তাব দেন সাইফ। তবে প্রথম থেকে একরকম লোকের কথাতেই দোমোনায় ছিলেন অভিনেত্রী। ডিভোর্সিকে বিয়ে করতে অনেকেই না করেছিলেন কারিনাকে।

‘আগের পক্ষের দুই সন্তান রয়েছে, ডিভোর্সি, তুমি সত্যিই একে বিয়ে করতে চাও?’ এমন সতর্কবার্তা কম আসেনি। কারিনার প্রশ্ন ছিল একটাই, “কাউকে ভালবাসা কী খুব অন্যায়? বিয়ে করাও কী অন্যায়? করে তো ফেলি, দেখা যাক কী হয়।”  প্রতিকুলতা কাটিয়ে বিয়ে হয়েছিল। তাদের দু’জনের বিয়ে করা উচিত, বারবার একই বক্তব্য রেখেছিলেন সাইফ। মানুষটাকে চেনেন না, জানেন না হঠাৎ করে কীভাবেই বা বিয়ে করেন? তবে সময় নিয়েছিলেন, হালকা না করেছিলেন বটে তবে তাকে জানার ইচ্ছা ছিল প্রবল। আপাতত সুখেই আছেন তারা। জেহ এবং তৈমুরের মত দুই ফুটফুটে সন্তানের বাবা-মা সাইফিনা। এদিকে কারিনার সঙ্গে সারা ও ইব্রাহিমের সম্পর্কও বেশ ভাল। একসঙ্গে পারিবারিক সময় কাটাতেও দেখা যায় তাদের। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম