ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

দুবাই যাচ্ছেন নুসরাত ফারিয়া

#

বিনোদন ডেস্ক

১৭ নভেম্বর, ২০২১,  9:21 PM

news image

চলতি মাসের শেষ সপ্তাহে দুবাই যাচ্ছেন চিত্রনায়িকা ও গায়িকা নুসরাত ফারিয়া। একটি শোতে অংশ নিতে নুসরাত ফারিয়ার এবারের দুবাই সফর। ঈগলসের পরিচালনায় দুবাইতে পারফর্ম করবেন তিনি। এদিকে সম্প্রতি প্রকাশিত হয়েছে তার নতুন গান ‘হাবিবি’। গানটি এসভিএফ ইউটিউব চ্যানেলে প্রকাশের পর এর জন্য দারুণ সাড়া পাচ্ছেন নুসরাত ফারিয়া।

দুবাই যাওয়া প্রসঙ্গে ফারিয়া বলেন, ‘করোনার কারণে দীর্ঘদিন কোনো শোতে অংশ নিতে পারিনি। এবার পরিস্থিতি অনেকটা অনুকূলে। তাই সিদ্ধান্ত নিয়েছি বিশেষ কিছু শো করব। সেই সিদ্ধান্ত থেকেই দুবাইয়ে অংশ নিচ্ছি।’ ‘হাবিবি’ প্রসঙ্গে তিনি বলেন, ‘গানটির জন্য আরও অনেক বেশি সাড়া পেতাম এরই মধ্যে। হয়তো ভিউয়ার্স এখন যা আছে তার চেয়েও অনেক বেশি থাকত। কিন্তু টেকনিক্যাল কারণে গানটি আপলোডের শুরুতে কিছুটা সমস্যা হচ্ছিল। এখন সে সমস্যা নেই। তাই গানের ভিউ বাড়ছে।’ এর আগে নুসরাত ফারিয়া ‘যদি কিন্তু তবুও’ সিনেমায় প্লে-ব্যাক করেছিলেন। তার প্রথম মৌলিক গান ছিলো ‘পতাকা’। দ্বিতীয় গান ছিলো ‘আমি থাকতে চাই’। বর্তমানে মুক্তির অপেক্ষায় রয়েছে নুসরাত ফারিয়া অভিনীত ‘পাতালঘর’, ‘অপারেশন সুন্দরবন’, ‘ঢাকা ২০৪০’ সিনেমাগুলো। কলকাতায় মুক্তির অপেক্ষায় রয়েছে নায়িকার ‘ভয়’ সিনেমাটি। জানা গেছে, দুবাই থেকে ফিরে এসে আগামী ৬ ডিসেম্বর থেকে ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে নির্মাণাধীন শ্যাম বানেগাল পরিচালিত ‘বায়োপিক’-এর শুটিং করবেন নুসরাত ফারিয়া।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম