ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ২৯ সেপ্টেম্বর শপথ নিলেন বিচারপতি হাবিবুল গনি ৬ মাসে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ‘হুজুররা হাসনাতের বেলায় এত চেতছে, অথচ বিএনপির বেলায় চুপ’ গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী সাড়ে ৩ হাজার মেগাওয়াট ছাড়িয়ে লোডশেডিং, নাকাল জনজীবন কৃষিঋণের সুবিধাভোগীর তালিকায় এগিয়ে নারীরা কিয়েভের কাছে রুশ ড্রোন হামলায় নিহত ৩৭ সঞ্চয়পত্র কেনার আগে যে ৫টি ফাঁদ এড়িয়ে চলবেন হাইতিতে গণঅপহরণের পর ১৩ জিম্মিকে মুক্তি দিলো সশস্ত্র গ্যাং

দুই মাসের মধ্যে সম্প্রচার মাধ্যমকে ডিজিটালাইজ করতে হবে: তথ্যমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

০১ ফেব্রুয়ারি, ২০২২,  8:28 PM

news image

দুই মাসের মধ্যে কেবল অপারেটিং সিস্টেম ও সম্প্রচার মাধ্যমকে পুরোপুরি ডিজিটালাইজ করতে হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) কেবল অপারেটরস অ্যাসোসিয়েশন নেতাদের সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেন তথ্যমন্ত্রী। তিনি বলেন, কেবল অপারেটিং সিস্টেম ও সম্প্রচার মাধ্যমকে পুরোপুরি ডিজিটালাইজ করতে দুই মাস সময় বেঁধে দেওয়া হয়েছে। তথ্যমন্ত্রী বলেন, আগামী ৩১ মার্চের মধ্যে ঢাকা ও চট্টগ্রামে ডিজিটাল সেট টপ বক্স ব্যবহার বাধ্যতামূলক করার সিদ্ধান্ত হয়েছে। সেই সঙ্গে আগামী ১ জুনের মধ্যে বিভাগীয় শহর ও জেলা শহরে ডিজিটাল সেট টপ বক্স স্থাপন করতে হবে। অপারেটররা যথাসময়ে সেট টপ বক্স সরবরাহ করবে। অন্যথায় বিভিন্ন চ্যানেল দেখতে পারবেন না।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম