ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

দুই বিদেশি ক্রিকেটার নিয়ে চিন্তায় চেন্নাই

#

স্পোর্টস ডেস্ক

২৪ ফেব্রুয়ারি, ২০২৪,  5:00 PM

news image

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরের সূচি গত বৃহস্পতিবার ঘোষণা হয়েছে। তার পরের দিনই খানিকটা দুঃসংবাদ চেন্নাই সুপার কিংস শিবিরে। তাদের দুই বিদেশি ক্রিকেটার দেশের হয়ে খেলতে গিয়ে চোট পেয়েছেন। তাদের আইপিএলে খেলা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। মহেন্দ্র সিংহ ধোনির দলের এই দুই ক্রিকেটার হলেন ডেভন কনওয়ে এবং রাচিন রবীন্দ্র। কনওয়ে গত দুই আসর ধরেই চেন্নাইয়ে খেলছেন। আর রবীন্দ্রকে গত নিলামেই ১.৮ কোটি রুপি দিয়ে দলে ভিড়িয়েছে চেন্নাই। শুক্রবার অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে রবীন্দ্র খেলতে পারেননি চোটের কারণে। প্রথম ম্যাচে বাঁ-হাঁটুতে চোট পেয়েছিলেন তিনি। সেই চোট এখনও সারেনি। শুধু তাই নয়, প্রথমে মনে করা হয়েছিল সেই চোট আহামরি কিছু নয়। এক সপ্তাহের মধ্যেই সুস্থ হয়ে যাবেন তিনি। কিন্তু স্ক্যানের পর বোঝা গিয়েছে তা সারতে সময় লাগতে পারে। ঠিক কী হয়েছে তা এখনই বোঝা যাচ্ছে না। কিন্তু এক মাস পর থেকে আইপিএলে খেলতে পারবেন কি না তা এখনও স্পষ্ট নয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম