ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান সংসদ ভবনের সামনে ছিনতাই: শিক্ষিকা নিহতের ঘটনায় গ্রেপ্তার ২ সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ২৯ সেপ্টেম্বর শপথ নিলেন বিচারপতি হাবিবুল গনি ৬ মাসে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ‘হুজুররা হাসনাতের বেলায় এত চেতছে, অথচ বিএনপির বেলায় চুপ’ গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী সাড়ে ৩ হাজার মেগাওয়াট ছাড়িয়ে লোডশেডিং, নাকাল জনজীবন কৃষিঋণের সুবিধাভোগীর তালিকায় এগিয়ে নারীরা

দুই দিন সেন্টমার্টিনে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা জারি

#

নিজস্ব প্রতিনিধি

২৫ ডিসেম্বর, ২০২১,  5:26 PM

news image

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আগামীকাল রোববার টেকনাফের সেন্টমার্টিন ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে দ্বীপটিতে শনিবার (২৫ ডিসেম্বর) ও রোববার (২৬ ডিসেম্বর) পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে উপজেলা প্রশাসন। চতুর্থ ধাপের সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে বহিরাগতদের উপস্থিতি বন্ধ রাখতে এ দুই দিন সেন্টমার্টিনের সঙ্গে চলাচলকারী তিনটি নৌপথে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পারভেজ চৌধুরী সাংবাদিকদের জানান, আজ শনিবার (২৫ ডিসেম্বর) দ্বীপ থেকে সব পর্যটককে সরিয়ে নেওয়া হবে।

পারভেজ চৌধুরী বলেন, ইউপি নির্বাচন থাকায় নৌপথে টেকনাফ-সেন্টমার্টিন, কক্সবাজার-সেন্টমার্টিন ও চট্টগ্রাম-সেন্টমার্টিনের জাহাজ চলাচল বন্ধের নির্দেশনা দেওয়া হয়েছে। যেসব পর্যটক সেন্টমার্টিন ছিলেন, তাদের অধিকাংশ শুক্রবার দ্বীপ ত্যাগ করেছেন। বাকিরা শনিবার দুপুরের মধ্যে দ্বীপ ছেড়ে যাবেন। তিনি আরও বলেন, আগামী ২৭ ডিসেম্বর থেকে পুনরায় তিনটি নৌপথে আবার স্বাভাবিক নিয়মে জাহাজ চলাচল করবে। উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সেন্টমার্টিন ইউপির রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ বেদারুল ইসলাম জানান, এ ইউপিতে চেয়ারম্যান পদে মুজিবুর রহমান (নৌকা), বর্তমান চেয়ারম্যান নুর আহমেদ (মোটরসাইকেল), আবদুর রহমান (চশমা), জাহিদ হোসেন (আনারস) ও সাবেক চেয়ারম্যান ফিরোজ আহমদ (টেলিফোন) প্রতীক নিয়ে নির্বাচন করছেন। পুরো ইউনিয়নের নয়টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ ইউপিতে মোট ৩ হাজার ৩৬৫ জন ভোটার রয়েছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম