ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

দুই গোলে পিছিয়ে পড়েও জিতল ইউনাইটেড

#

স্পোর্টস ডেস্ক

২৭ ডিসেম্বর, ২০২৩,  4:37 PM

news image

টানা ব্যর্থতায় নড়ে গেছে আত্মবিশ্বাস। তারওপর ম্যাচের শুরুর দিকেই জোড়া গোলের ধাক্কা। এই অবস্থায় যেকোনো দলের খেই হারানোয় হয়তো স্বাভাবিক ঘটনা। তবে এবার ম্যানচেস্টার ইউনাইটেড যেন ফিরে গেল পুরনো দিনে। একের পর এক আক্রমণে চেপে ধরল অ্যাস্টন ভিলাকে। নাটকীয়তায় ঠাসা লড়াইয়ে তারা হারিয়ে দিল মৌসুমের বিস্ময় জাগানো দলটিকে। ওল্ড ট্র্যাফোর্ড মঙ্গলবার (২৬ ডিসেম্বর) রাতে ইউনাইটেডের জয়ের নায়ক আলেহান্দ্রো গারনাচো। জন ম্যাকগিন ও লেওন্দারের গোলে পিছিয়ে পড়ার পর দ্বিতীয়ার্ধে ১২ মিনিটে দুইবার জালে বল পাঠিয়ে সমতা টানেন গারনাচো। আর গাসমুস হয়লুনের লক্ষ্যভেদে ৩-২ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিক দল। সব প্রতিযোগিতা মিলিয়ে চার ম্যাচ পর জিতল ইউনাইটেড, ওই চার ম্যাচের তিনটিতেই হেরেছিল তারা। ব্যর্থতার জাল ছেঁড়ার স্বস্তি এবং দারুণ পারফরম্যান্সে ছন্দে ফেরার আভাস দেওয়ার জয়ে লিগ টেবিলেও এগিয়েছে ম্যানচেস্টারের দলটি। ১৯ ম্যাচে ১০ জয় ও ১ ড্রয়ে ষষ্ঠ স্থানে উঠেছে ইউনাইটেড। এদিকে, সাত ম্যাচ অপরাজিত থাকার পর হারের তেতো স্বাদ পেল অ্যাস্টন ভিলা। এখানে জিতলে শীর্ষে লিভারপুলের পাশে বসতে পারতো তারা। ১৯ ম্যাচে চতুর্থ হারের পর ৩৯ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে দলটি। তাদের চেয়ে ১ পয়েন্ট বেশি নিয়ে দুইয়ে ১৮ ম্যাচ খেলা আর্সেনাল। দিনের আগের ম্যাচে বার্নলিকে ২-০ গোলে হারিয়ে শীর্ষে ওঠে লিভারপুল। ১৯ ম্যাচে তাদের ৪২ পয়েন্ট। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম