ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান সংসদ ভবনের সামনে ছিনতাই: শিক্ষিকা নিহতের ঘটনায় গ্রেপ্তার ২ সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ২৯ সেপ্টেম্বর শপথ নিলেন বিচারপতি হাবিবুল গনি

দীর্ঘ ১৬ বছর পর পটুয়াখালীতে আওয়ামী যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

#

জহিরুল ইসলাম

২১ ডিসেম্বর, ২০২১,  2:07 AM

news image

দীর্ঘ ১৬ বছর পর আড়ম্ভর অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হল পটুয়াখালী আওয়ামী যুবলীগের ত্রি-বার্ষীক সম্মেলন।  সোমবার ২০ ডিসেম্বর সকালে জেলার আবুল কাশেম স্টেডিয়ামে আওয়ামীলীগের গুরুত্বপূর্ণ এ অঙ্গ সংগঠনের সম্মেলনকে ঘিরে স্থানীয় রাজনীতিতে আমেজের কমতি ছিলনা। তবে নতুন কমিটির ঘোষণা করা হয়নি।

সোমবার সকালে পতাকা উত্তোলন ও পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন অতিথিরা। পরে জেলা যুবলীগের আহবায়ক এডভোকেট আরিফুজ্জামান রনির সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশের উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ। প্রধান অতিথি তার বক্তব্যের শুরুতে বলেন, পটুয়াখালীর এই সম্মেলনের মধ্য দিয়েই বাংলাদেশ আওয়ামী যুবলীগের সংগঠনিক অধ্যায়ের সূচনা রচিত হচ্ছে। ২০১৯ সালে শুদ্ধি অভিজানের মধ্য দিয়ে বাংলাদেশ যুবলীগের কমিটি হয়েছে উল্লেখ করে তিনি নেতা কর্মীদের আস্বস্ত করেন, দলে ভূইফোর নেতাদের কোন স্থান হবেনা। পদ প্রত্যাশিদের উদ্দেশ্যে বলেন পদকে সাংগঠনিক কাজে ব্যবহৃত করতে হবে। নিজেদের পকেট ভারির কাজে নয়। যুবলীগের চেয়ারম্যান আরো বলেন ভবিষ্যতে যুবলীগই বাংলাদেশকে নেতৃত্ব দিবে। তাই সময় এসেছে সমাজের জন্য কাজ করার। সমাজের নিপীড়িত, অবহেলিত প্রতিটি মানুষের পাশে দাড়ানোর নির্দেশ প্রদান করেন ফজলে শামস পরশ। যুবলীগের দুইটি দায়িত্ব উল্লেখ করে তিনি বলেন প্রথমত যে কোন মুল্যে বংগবন্ধু কন্যা জননেত্রীর বিরুদ্ধে সকল ষড়যন্ত্র থেকে তাকে রক্ষা করতে হবে এবং জননেত্রীর সকল অর্জনকে ধরে রাখতে হবে।  প্রধান বক্তা কেন্দ্রীয় যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মাইনুল হোসেন খান নিখিল তার বক্তব্যে বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাংগালী বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে নিজেদের সকল বিভেদ ভুলে যুবলীগকে এগিয়ে যেতে হবে। আওয়ামী লীগ নেতাদের আহবান জানিয়ে তিনি বলেন যুবলীগকে যুবশক্তিতে পরিনত করে সমাজের সকল উন্নয়নের কাজে ব্যবহার করবেন।  শান্তিপূর্ণভাবে পটুয়াখালী যুবলীগের ত্রি-বার্ষীক সম্মেলন দুটি অধিবেশনের মধ্য দিয়ে শেষ হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম