ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

দীর্ঘ ১৩ বছর পালিয়ে থেকে অবশেষে র‌্যাবের হাতে ধরা

#

নিজস্ব প্রতিবেদক

০২ সেপ্টেম্বর, ২০২৩,  4:58 PM

news image

দীর্ঘ ১৩ বছর পলাতক থাকার পর মো. রায়হান (৩৮) নামে মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব। আজ শনিবার ভোরে নওগাঁর ধামইরহাট উপজেলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। রায়হান জয়পুরহাট জেলার ধলাহার এলাকার ওছিম উদ্দিনের ছেলে। সকালে র‌্যাব-৫ এর জয়পুরহাটের ভারপ্রাপ্ত কমান্ডার রফিকুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রায়হান ২০১০ সালের ৩ মার্চ জয়পুরহাট সদর থানার ধলাহার ইউনিয়নের বালিয়াতর গ্রামে ৪৮০ বোতল ফেন্সিডিলসহ র‌্যাবের হাতে গ্রেফতার করে। পরবর্তীতে র‌্যাব বাদী হয়ে জয়পুরহাট সদর থানায় একটি মামলা দায়ের করে। এরপর জামিনে বের হয়ে আত্মগোপনে চলে যায়। সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, চলতি বছরের ২৯ আগস্ট জয়পুরহাট জেলার স্পেশাল ট্রাইব্যুনাল আদালত রায়হানকে যাবজ্জীবন সাজা দিলে তাকে গ্রেফতার করতে র‌্যাব গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে এবং গোপন সংবাদের ভিত্তিতে ভোরে উপজেলা এলাকা থেকে গ্রেফতার করে। পরে যথাযথ আইনি ব্যবস্থা নিতে জয়পুরহাট সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম