ঢাকা ২৯ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

দীর্ঘদিন পর নতুন গানে ফিরলেন আসিফ

#

বিনোদন প্রতিবেদক

১৪ মার্চ, ২০২৬,  4:48 PM

news image

দীর্ঘদিন পর নতুন গানে ফিরেছেন দেশের জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর। তাও আবার অডিও ক্যারিয়ার যেখান থেকে শুরু সেই সাউন্ডটেক থেকেই ঈদে নতুন গান নিয়ে আসছেন তিনি। গানের শিরোনাম ‘ভুল’। এরইমধ্যে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে। ফয়সাল রাব্বিকীনের কথায় গানটির সুর ও সংগীতায়োজন করেছেন রেজোয়ান শেখ। এ গানটি রেকর্ডিংয়ের মধ্যে দিয়ে অনেকটা সময় পর রেকর্ডিংয়ে ফিরেছেন এ তারকা।  ঈদে সাউন্ডটেকের ব্যানারে গানটি প্রকাশ হবে মিউজিক ভিডিওসহ। ভিডিও নির্দেশনা দিচ্ছেন সৈকত রেজা। আসিফ আকবর বলেন, ‘ভুল’ শিরোনামের গানটি রেকর্ডিংয়ের মধ্যে দিয়ে অনেকটা সময় পর  নতুন গানের ফিরলাম। গানটির কথা-সুর-সংগীতায়োজন মিলিয়ে মনের মতো হয়েছে। আমার বিশ্বাস গানটি প্রকাশ পেলে ভালো লাগবে সবার। গানটির গীতিকবি ফয়সাল রাব্বিকীন বলেন, দীর্ঘদিন পর আসিফ ভাইয়ের সঙ্গে কাজ করা হলো। ইচ্ছে ছিলো মনের মতো কথামালা দিয়ে একটি গান করার। সেটা করতে পেরেছি। আসিফ ভাই নিজেও গানটি নিয়ে যথেষ্ট খুশী। আমার বিশ্বাস গানটি প্রকাশ পেলে ভালো লাগবে সবার। জানা গেছে, ঈদের আগেই সাউন্ডটেকের ব্যানারে প্রকাশ পাবে আসিফ আকবরের ‘ভুল’।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম