ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

দীপিকার মধুর প্রতিশোধ

#

বিনোদন ডেস্ক

২০ জুন, ২০২৪,  4:43 PM

news image

মধুর প্রতিশোধই হয়তো নিলেন দীপিকা পাড়ুকোন। লোকসভা নির্বাচনের সময় স্ফীত উদর নিয়ে কটাক্ষের মুখে পড়তে হয়েছিল অভিনেত্রীকে। সহ্য করতে না পেরে স্ত্রীকে সমর্থন করে রণবীর সিং মুখ খুলেছিলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। তবে চুপ ছিলেন দীপিকা।  অবশেষে বুধবার সন্ধ্যায় জবাব দিলেন তিনি। নিজের বেবি বাম্পের ছবি প্রকাশ্যে আনলেন। নিমেষে ভাইরাল সেই ছবি। ছবি দেখে ভালোবাসা ও শুভেচ্ছায় ভরিয়েছেন তারা। মন্তব্যের ঘরে তাদের দাবি, নিন্দুকদের মুখে নাকি এ ভাবেই ঝামা ঘষেছেন তিনি। ২০ মে-র ঘটনা। দীপিকা ওই দিন রণবীরের সঙ্গে মুম্বাই লোকসভা নির্বাচনের পঞ্চম পর্বে ভোট দিতে গিয়েছিলেন। সেই সময় ছবিতে তার বেবি বাম্প দেখে এক দল নেটিজেন দীপিকার উদ্দেশে বিরূপ মন্তব্য করেছিলেন। কটাক্ষের বন্যায় ভেসেছিলেন সাবেক ব্যাডমিন্টন খেলোয়াড় প্রকাশ পাড়ুকোনের বড় কন্যা। সেই সময় স্বামী রণবীর তার সমর্থনে এগিয়ে এসেছিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে দীপিকার একটি ছবি শেয়ার করে লিখেছিলেন, “বুড়ি নজর ওয়ালে তেরা মু কালা।” পাশে মজার ইমোজি। সে দিন একটা কথাও বলেননি অভিনেত্রী। নায়িকার নীরবতা সে দিন ভুল ব্যাখ্যা দিয়েছিল। বুধবার বোঝা গেল, সঠিক সময়ের অপেক্ষায় ছিলেন দীপিকা। ছবি শেয়ার করে তিনি লিখেছেন, ‘অনেক হয়েছে। এবার আমি সত্যিই ক্ষুধার্ত!’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম