ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
‘হুজুররা হাসনাতের বেলায় এত চেতছে, অথচ বিএনপির বেলায় চুপ’ গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী সাড়ে ৩ হাজার মেগাওয়াট ছাড়িয়ে লোডশেডিং, নাকাল জনজীবন কৃষিঋণের সুবিধাভোগীর তালিকায় এগিয়ে নারীরা কিয়েভের কাছে রুশ ড্রোন হামলায় নিহত ৩৭ সঞ্চয়পত্র কেনার আগে যে ৫টি ফাঁদ এড়িয়ে চলবেন হাইতিতে গণঅপহরণের পর ১৩ জিম্মিকে মুক্তি দিলো সশস্ত্র গ্যাং রাজধানীতে ২৪ ঘণ্টায় ৫২২ জন গ্রেফতার, উদ্ধার ইয়াবা-গাঁজা ও সোনা সাবেক আইজিপি এনামুল হক আর নেই ইউক্রেন যুদ্ধের ডেটা কাজে লাগিয়ে ব্রিটেনের সামরিক ঘাঁটি রক্ষায় নতুন এআই

দিশার সাফল্যে যা বললেন টাইগারের মা

#

বিনোদন ডেস্ক

১৭ আগস্ট, ২০২৩,  10:22 PM

news image

বলিউড অভিনেত্রী দিশা পাটানি এবার পরিচালকের তালিকায় নাম লিখিয়েছেন। তাঁর প্রথম মিউজিক ভিডিও ‘কিউন কারু ফিকাএর মাধ্যমে পরিচালনায় পা রাখেন এই অভিনেত্রী। ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষণা দিয়ে দিশা মিউজিক ভিডিওর টিজার প্রকাশ করেছেন দিশা। যেখানে অভিনয়ও করেছেন অভিনেত্রী নিজেই। দিশা জানিয়েছেন যে, পুরো ভিডিওটি আগামী ২১শে আগস্ট মুক্তি পাবে। মিউজিক ভিডিওর গানটি গেয়েছেন নিখিতা গান্ধী। সংগীত রচনা ও প্রযোজনা করেছেন বৈভব পানি। গানের কথা লিখেছেন ভায়ু। দিশার নতুন মাইলফলকের প্রতিক্রিয়ায় তার প্রাক্তন প্রেমিক টাইগার শ্রফের মা আয়েশা শ্রফ মন্তব্য করেছেন, ‘ওয়াও! দিশুকে অভিনন্দন।’ শুধু তাই নয় তাঁর সেরা বন্ধু মৌনি রায়ও তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন। অন্যান্যদের মধ্যে দিশার কথিত প্রেমিক আলেকজান্ডার অ্যালেক্স ইলিচ লেখেন, ‘অভিনন্দন চিকসি।’ বেশ কিছুদিন ধরে দিশার নতুন কোনো সিনেমা আসছে না। শেষবারের মতো তাকে গত বছর ‘এক ভিলেন রিটার্নস’ সিনেমাতে দেখা গিয়েছিল। মোহিত সুরি পরিচালিত সিনেমাটি বক্স অফিসে ব্যর্থ হয়েছিল। চলচ্চিত্রপ্রেমী এবং সমালোচকদের দ্বারাও সমালোচিত হয়েছিল। এই সিনেমায় জন আব্রাহাম, অর্জুন কাপুর এবং তারা সুতারিয়াও অভিনয় করেছিলেন। দিশাকে, সিদ্ধার্থ মালহোত্রার বিপরীতে করণ জোহরের ‘যোধা’ ছবিতে দেখা যাবে। এ ছাড়াও সুরিয়ার সঙ্গে তামিল সিনেমায় অভিষেক হতে চলেছে দিশার। এতে আরও অভিনয় করবেন ববি দেওল, নটরাজন সুব্রামানিয়াম, যোগী বাবু, রেডিন কিংসলে, কোভাই সরলা, আনন্দরাজ, রবি রাঘবেন্দ্র, কে এস রবিকুমার ও বি এস অবিনাশ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম