ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

দিল্লির তাপমাত্রা নামল ৩ ডিগ্রিতে

#

আন্তর্জাতিক ডেস্ক

০৫ জানুয়ারি, ২০২৩,  7:50 PM

news image

ভারতের রাজধানী দিল্লির তাপমাত্রা বৃহস্পতিবার (৫ জানুয়ারি) সকালে ৩ ডিগ্রিতে নেমেছে। চলতি মৌসুমে এটিই সর্বনিম্ন তাপমাত্রা বলে জানিয়েছে দিল্লির সাফদারজং আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র।  দিল্লির উপর দিয়ে গত কয়েকদিন ধরে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। ফলে প্রতিদিনই তাপমাত্রা কমছিল। তবে দুই দিনের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা কমেছে প্রায় সাড়ে ৫ ডিগ্রি। গত মঙ্গলবার (৩ জানুয়ারি) সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। বুধবার (৪ জানুয়ারি) তা কমে ৪ দশমিক ৪ ডিগ্রির ঘরে নামে। বৃহস্পতিবার তাপমাত্রা আরো কমে ৩ ডিগ্রিতে এসেছে।  তাপমাত্রা কমে যাওয়ার সঙ্গে রয়েছে তীব্র কুয়াশার দাপট। বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টা নাগাদ দিল্লির কোনো কোনো এলাকায় দৃষ্টিসীমা ৫০ মিটারের কাছাকাছি অবস্থান করছিল।  এদিকে আবহাওয়া অধিদপ্তর দিল্লি ও তার আশপাশের এলাকায় বৃহস্পতিবার ও শুক্রবার দুই দিন অরেঞ্জ অ্যালার্ট জারি করেছে।  সূত্র : এনডিটিভি

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম