ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান

দিনাজপুরে জেঁকে বসেছে শীত, বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ

#

নিজস্ব প্রতিনিধি

১৫ জানুয়ারি, ২০২২,  4:28 PM

news image

দিনাজপুরের হাকিমপুরে জেঁকে বসেছে প্রচণ্ড শীত। এতে চরম বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষগুলো। অন্য দিকে হঠাৎ আবারও শীতের প্রকোপ বাড়ায় ঠান্ডাজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছেন শিশুসহ অনেকেই। প্রচণ্ড শীতে জরুরি প্রয়োজন ছাড়া মানুষ বাইরে বের হচ্ছে কম। এতে স্বাভাবিক জনজীবনে ঘটছে ছন্দপতন। দিনের অধিকাংশ সময় সূর্যের দেখা না মেলায় ব্যাহত হচ্ছে নিত্য দিনের কাজ এমনকি মানুষের স্বাভাবিক চলাফেরা। ঠান্ডায় কাজে যোগ দিতে না পারায় খেটে খাওয়া মানুষ পড়েছেন চরম বিপাকে।

খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন অনেকে। সরকারিভাবে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে না এই উপজেলাতে। দিনাজপুর আবহাওয়া অফিসের ইনচার্জ তোফাজ্জল হোসেন জানান, শনিবার (১৫ জানুয়ারি) দিনাজপুরে সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ৯৩ শতাংশ, বাতাসের গতিবেগ ঘন্টায় ৩-৪ কি:মি:। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এটি উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ৯ কিলোমিটার গতিতে উন্নতি হতে পারে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম