ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

দাম্পত্য সম্পর্কের ইতি টানলেও আবার একসঙ্গে আমির-কিরণ!

#

বিনোদন ডেস্ক

১৫ জানুয়ারি, ২০২২,  10:43 PM

news image

গত বছরের ১৫ জুলাই দাম্পত্য সম্পর্কের ইতি টেনেছিলেন আমির খান ও কিরণ রাও দম্পতি। ‘হ্যাপি গো লাকি’ এই জুটির এভাবে আলাদা হওয়ার  খবরে বেশ অবাক হয়েছিলেন সবাই। বিচ্ছেদের পর সবাইকে আবারো একবার অবাক করলেন এই সাবেক দম্পতি। জানা যায় নতুন একটি সিনেমাতে দুজন একসঙ্গে পরিচালনা এবং প্রযোজনার কাজ করবেন। জানা যায়,

এই সিনেমা তৈরি হবে ড্রামা কমেডির ওপর ভিত্তি করে। এই নিয়ে দ্বিতীয় সিনেমাতে পরিচালনার ভূমিকায় দেখা যাবে কিরণকে। এর আগে ২০১০ সালে নিজের প্রথম সিনেমা ‘ধোবি ঘাট’ তৈরি করেছিলেন আমির খানের এই প্রাক্তন স্ত্রী। সিনেমাটির সুরকার রাম সম্পত এবং গীতিকারের ভূমিকায় রয়েছেন অমিতাভ ভট্টাচার্য। ইতোমধ্যেই সিনেমাটির শুটিং শুরু হয়ে গেছে পুনেতে, পাশাপাশি মহারাষ্ট্রের বিভিন্ন শহরেও চলবে শুটিংয়ের কাজ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম