ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

দামেস্কে ইসরায়েলি বিমান হামলায় ৫ সিরিয়ান সেনা নিহত

#

আন্তর্জাতিক ডেস্ক

১৭ সেপ্টেম্বর, ২০২২,  4:39 PM

news image

সিরিয়ার দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দর এবং এর দক্ষিণে কয়েকটি অবস্থানে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। হামলায় পাঁচ সিরিয়ান সেনা নিহত হয়েছে। এছাড়া ক্ষতিগ্রস্ত হয়েছে কয়েকটি স্থাপনা। শনিবার (১৭ সেপ্টেম্বর) দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, সিরিয়ার বিমান প্রতিরক্ষা বাহিনী হামলাটিকে প্রতিহত করে এবং বেশিরভাগ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে সক্ষম হয়। যদিও হামলার কারণে বিমানবন্দরের কার্যক্রম প্রভাবিত হয়েছে কিনা তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। আঞ্চলিক কূটনৈতিক ও গোয়েন্দা সূত্র রয়টার্সকে জানিয়েছে,

সিরিয়া ও লেবাননের হিজবুল্লাহসহ মিত্রদের কাছে অস্ত্র সরবরাহের জন্য তেহরানের ক্রমবর্ধমান বিমান সরবরাহ লাইনের ব্যবহার ব্যাহত করতেই ইসরায়েল সিরিয়ার বিমানবন্দরগুলিতে হামলা জোরদার করেছে। স্থলপথে স্থানান্তর বাধাগ্রস্ত হওয়ার পর তেহরান সিরিয়ায় তার বাহিনী এবং মিত্র যোদ্ধাদের সামরিক সরঞ্জাম পরিবহনের আরও নির্ভরযোগ্য উপায় হিসাবে বিমান পরিবহন গ্রহণ করেছে। প্রসঙ্গত, ২০‌১১ সালে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বিরুদ্ধে বিক্ষোভ ও গৃহযুদ্ধের পর থেকে দেশটিতে এখন পর্যন্ত কয়েক লক্ষ মানুষ মারা গেছে এবং লক্ষ লক্ষ মানুষ গৃহহীন হয়েছে। সূত্র: এনডিটিভি

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম