ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

দাবানলে পুড়ছে ফ্রান্সের দক্ষিণ-পশ্চিমাংশ

#

আন্তর্জাতিক ডেস্ক

১৫ সেপ্টেম্বর, ২০২২,  7:51 PM

news image

ভয়াবহ দাবানলে পুড়ছে ফ্রান্সের দক্ষিণ-পশ্চিমাংশ। আগুন নিয়ন্ত্রণে না আসায় এক হাজার মানুষকে সরানো হয়েছে নিরাপদ আশ্রয়ে। খবরে বার্তা সংস্থা রয়টার্সের। খবরে বলা হয়েছে, চারদিন ধরে জ্বলতে থাকা দাবানলে ৯ হাজার একর জমি পুড়েছে। ছাই হয়ে গেছে একটি কারখানাসহ চারটি বসতবাড়ি। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ১১টি হেলিকপ্টার ও এক হাজার ফায়ারসার্ভিসের কর্মী। ফায়ার সার্ভিস জানিয়েছে, তাদের ৭ কর্মী মারাত্মক আহত হয়েছেন। আবহাওয়া অফিসের শঙ্কা, তাপ এবং খরা অব্যাহত থাকলে দাবানল কমবে না। ফ্রান্সে চলতি বছর দাবানলে পুড়ে গিয়েছিল প্রায় ১ লাখ ৬০ হাজার একর জমি। গ্রীষ্মকালে ফ্রান্সসহ ইউরোপের অনেক দেশেই সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড স্পর্শ করে। পাশাপাশি প্রচণ্ড খরায় দাবানলের কারণে পুড়ে ছাই হয় হেক্টরের পর হেক্টর বনভূমি। ক্ষতিগ্রস্ত হন হাজার হাজার মানুষ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম