ঢাকা ২৯ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

দাঁড়িয়ে থাকা ট্রাকে অটোরিকশার ধাক্কায় শিশু নিহত

#

নিজস্ব প্রতিনিধি

১৯ নভেম্বর, ২০২১,  3:39 PM

news image

হবিগঞ্জ শহরে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সঙ্গে ধাক্কা খেয়ে সিএনজিচালিত অটোরিকশার আরোহী জান্নাত আক্তার (২) নামের এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় শিশুটির মা-বাবাসহ আরও দুই এসএসসি পরীক্ষার্থী আহত হয়। শহরের কালারডোবা এলাকায় হবিগঞ্জ-বানিয়াচং সড়কে গতকাল বৃহস্পতিবার রাতে এ দুর্ঘটনা ঘটে। বানিয়াচং  থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরান হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত জান্নাত হবিগঞ্জ শহরতলীর ভাদৈ গ্রামের ভ্যানচালক সোহাগ মিয়ার মেয়ে। এ ছাড়া আহতদের মধ্যে তিন জনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তারা হলো—জান্নাতের বাবা সোহাগ মিয়া, রাতুল আহমেদ ও তাঁর মামা তানভীর মিয়া। রাতুল ও তানভীর দুজনই এসএসসি পরীক্ষার্থী। পরিবার সূত্রে জানা গেছে, হবিগঞ্জ শহর থেকে স্ত্রী-সন্তানকে সঙ্গে নিয়ে গতকাল রাত ১০টার দিকে বানিয়াচং উপজেলার শেখের মহল্লা গ্রামে শ্বশুরবাড়িতে যাচ্ছিলেন সোহাগ মিয়া।

তারা একটি অটোরিকশা ভাড়া করেছিলেন। ওই অটোরিকশার সামনের সিটে রাতুল ও তানভীর নামের দুই এসএসসি পরীক্ষার্থীও ওঠে। অটোরিকশাটি শহরের কালারডোবা এলাকায় পৌঁছালে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সঙ্গে ধাক্কা খায়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। এ সময় সোহাগ মিয়ার মেয়ে জান্নাত আক্তার ঘটনাস্থলেই নিহত হয়। এ ছাড়া আহত হয় জান্নাতের মা-বাবাসহ দুই এসএসসি পরীক্ষার্থী। পরে আহতদের হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য সোহাগ মিয়া, রাতুল ও তানভীরকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম