ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান সংসদ ভবনের সামনে ছিনতাই: শিক্ষিকা নিহতের ঘটনায় গ্রেপ্তার ২ সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ২৯ সেপ্টেম্বর শপথ নিলেন বিচারপতি হাবিবুল গনি ৬ মাসে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ‘হুজুররা হাসনাতের বেলায় এত চেতছে, অথচ বিএনপির বেলায় চুপ’ গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী সাড়ে ৩ হাজার মেগাওয়াট ছাড়িয়ে লোডশেডিং, নাকাল জনজীবন কৃষিঋণের সুবিধাভোগীর তালিকায় এগিয়ে নারীরা

দর্শকের রুচি নিয়ে মুখ খুললেন পূজা

#

বিনোদন প্রতিবেদক

২৫ এপ্রিল, ২০২৩,  5:55 PM

news image

বেশ কিছুদিন ধরে ইস্যুর টেবিলে রুচির রাজত্ব। তারকাদের অনেকেই এ নিয়ে নিজেদের মতামত ব্যক্ত করেছেন। এবার সেই দলে নাম লেখালেন চিত্রনায়িকা পূজা চেরি। তবে ওই ইস্যু ধরে কথা বলেননি পূজা। নিজের সিনেমা নিয়ে কথা বলতে গিয়ে রুচির পরিবর্তনের পক্ষে কথা বলেছেন এ অভিনেত্রী। এবার ঈদে মুক্তি পেয়েছে পূজা অভিনীত ‘জ্বীন’ সিনেমাটি। গতানুগতিক গল্পের বাইরে অনেককিছু উঠে এসেছে ভৌতিক আবহে তৈরি এ ছবিতে। এ প্রসঙ্গে তুলতে সংবাদমাধ্যমকে পূজা বলেন, ‘নিজেদের রুচির পরিবর্তন করতে হবে। এখন মানুষের রুচির পরিবর্তন হয়েছে। তারা একঘেয়েমি কিছু পছন্দ করে না। আমরাও যদি গতানুগতিক সিনেমা দিয়েই চলি তাহলে আমাদের চেঞ্জ আসবে না।’ তিনি আরও বলেন, ‘এই যে দর্শকের রুচি। এই রুচি বদলের জন্য আমাদেরও ভূমিকা রাখতে হবে। নিজেদেরই রুচির পরিবর্তনটা করতে হবে। শুধু অ্যাকশন মার মার কাট কাট সিনেমা নয়। একটু অন্য ঘরানার সিনেমা দর্শকদের উপহার দিতে চাই।’ প্রসঙ্গত, ‘জ্বীন‘ ছবিতে পূজা সঙ্গে জুটি বেঁধেছেন ছোট পর্দার অভিনেতা সজল নূর। আরও রয়েছেন জিয়াউল রোশান, জান্নাতুন নূর মুন। জাজ মাল্টিমিডিয়ার প্রযোজনায় ছবিটি পরিচালনা করেছেন নাদের চৌধুরী।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম