ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প নেপালে বন্যায় মৃতের সংখ্যা ৮০০ ছাড়িয়েছে

দক্ষিণ কোরিয়ান অভিনেতা সঙ ইয়ং-কিউর মরদেহ উদ্ধার

#

আন্তর্জাতিক ডেস্ক

০৬ আগস্ট, ২০২৫,  5:13 PM

news image

দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় অভিনেতা সঙ ইয়ং-কিউ মারা গেছেন। সোমবার সিওলের দক্ষিণে ইয়ংইন শহরের চিওইন-গু এলাকায় একটি পার্ক করা গাড়ির ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর। পুলিশ জানায়, একজন পথচারী গাড়ির ভেতর সঙ ইয়ং-কিউকে অচেতন অবস্থায় দেখতে পেয়ে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে তাকে মৃত ঘোষণা করা হয়। প্রাথমিক তদন্তে কোনো আত্মহত্যার চিরকুট বা হত্যার আলামত পাওয়া যায়নি। জানা গেছে, মৃত্যুর দুই সপ্তাহ আগে সঙ ইয়ং-কিউ মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর দায়ে ড্রাইভিং লাইসেন্স হারান। ওই ঘটনার পর তাকে গ্রেপ্তার না করে কেবল প্রসিকিউশনের (আইনপ্রয়োগকারী সংস্থা) কাছে হস্তান্তর করা হয়। এরপর থেকেই তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন এবং একাধিক নাটক ও অভিনয় প্রজেক্ট থেকে নিজেকে সরিয়ে নেন। শেক্সপিয়ারের বিখ্যাত নাটক ‘শেক্সপিয়ার ইন লাভ’ থেকেও তিনি সরে দাঁড়ান। জানা যায়, ওই ঘটনার পর সামাজিক মাধ্যমে অভিনেতার বিরুদ্ধে অনেক নেতিবাচক মন্তব্য ছড়িয়ে পড়ে। এই সমালোচনা ও চাপ তাকে গভীরভাবে প্রভাবিত করেছিল বলে ধারণা করা হচ্ছে। অভিনয় জীবনে সঙ ইয়ং-কিউ ছিলেন মঞ্চ, চলচ্চিত্র ও টেলিভিশনের পরিচিত মুখ। ১৯৯৪ সালে শিশুদের জন্য নির্মিত মিউজিক্যাল ‘জাদুকর মুরেউল’ দিয়ে মঞ্চনাটকে তার যাত্রা শুরু হয়। ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত আন্তর্জাতিকভাবে আলোচিত সিনেমা ‘এক্সট্রিম জব’-এ ‘চিফ চোই’ চরিত্রে তার অভিনয় দর্শকদের মাঝে প্রশংসিত হয়। সঙ ইয়ং-কিউয়ের আকস্মিক মৃত্যু দক্ষিণ কোরিয়ার সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া ফেলেছে। পুলিশ মৃত্যুর প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত চালিয়ে যাচ্ছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম