ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

থাইল্যান্ডে ডে কেয়ার সেন্টারে সাবেক পুলিশ কর্মকর্তার গুলি, নিহত ৩১

#

আন্তর্জাতিক ডেস্ক

০৬ অক্টোবর, ২০২২,  8:43 PM

news image

পুলিশের সাবেক এক কর্মকর্তা এই বন্দুক হামলা চালিয়েছেন বলে বৃহস্পতিবার দেশটির পুলিশের একজন মুখপাত্র জানিয়েছেন। দেশটির পুলিশের উপ-মুখপাত্র আচায়ন ক্রাইটং রয়টার্সকে বলেছেন, গুলিতে কমপক্ষে ৩১ জন মারা গেছেন। সংবাদমাধ্যম বিবিসি’র খবরে থাই পুলিশের বিবৃতিরে বরাতে বলা হয়েছে, ডে কেয়ার সেন্টারে নিহতদের মধ্যে শিশু এবং প্রাপ্তবয়স্ক নাগরিকরাও রয়েছেন। পুলিশের সেই কর্মকর্তাকে গ্রেপ্তারে অভিযান চলছে। দেশটির সরকারের একজন মুখপাত্র বলেছেন, ডে কেয়ার সেন্টারে হামলার পর দেশটির সংশ্লিষ্ট সব সংস্থা এবং কর্তৃপক্ষকে সতর্ক করে দিয়েছেন প্রধানমন্ত্রী প্রায়ুত চান ওচা।

একই সঙ্গে অপরাধীকে দ্রুত গ্রেপ্তারের নির্দেশও দিয়েছেন তিনি। এদিকে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের প্রতিবেদনে নিহতের সংখ্যা ৩০ জন বলা হয়েছে। পুলিশ কর্মকর্তা মেজর জেনারেল আচায়ন ক্রাইথং বলেন, ওই বন্দুকধারী নোংবুয়া লাম্পু শহরের কেন্দ্রে ওই ডেকেয়ারে স্থানীয় সময় বিকেলে গুলি চালায়। তিনি বলেন, বন্দুকধারীর গুলিতে ৩০ জনের বেশি নিহত হয়েছে এবং এর বেশি কিছু জানা যায়নি। হত্যাকাণ্ডের পর আততায়ী আত্মহত্যা করেছে বলেও খবর মিলেছে বলে উল্লেখ করেছেন তিনি। স্থানীয় পাবলিক অ্যাফেয়ার্স কার্যালয়ের একজন মুখপাত্র জানিয়েছেন, এখনও পর্যন্ত ২৬ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা গেছে। যার মধ্যে ২৩ শিশু ও দুই শিক্ষক এবং এক পুলিশ কর্মকর্তার মরদেহ শনাক্ত করা গেছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম