ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

থাইল্যান্ডে ডে কেয়ার সেন্টারে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

#

আন্তর্জাতিক ডেস্ক

০৭ অক্টোবর, ২০২২,  9:14 PM

news image

থাইল্যান্ডের একটি শিশু দিবাযত্নকেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহতের সংখ্যা বেড়ে ৩৮ জনে দাঁড়িয়েছে। দেশটির উত্তরপূর্বাঞ্চলের নং বুয়া লাম্পুতে এ হামলার ঘটনা ঘটে। হামলায় নিহতদের মধ্যে অধিকাংশই শিশু। ব্লুমবার্গের এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে্, ‘বৃহস্পতিবার (৬ সেপটম্বর) বিকালে লাওসের সঙ্গে লাগোয়া থাই সীমান্ত এলাকায় ৩৪ বছর বয়সী পুলিশের এক সাবেক সদস্য স্বয়ংক্রিয় অস্ত্র ব্যবহার করে এ হামলা চালায়। এতে ২৪ জন শিশু নিহত হয়েছে’। রয়্যাল থাই পুলিশের উপ-প্রধান সুরচাতে হাকপার্ন জানান, ওই পুলিশ সদস্য ঘটনাস্থল থেকে পালিয়ে নিজ বাড়িতে গিয়ে তার স্ত্রী, সন্তানকেও হত্যা করেন। সেই হামলায় আরও ১০ জন আহত হন। তাদের মধ্যে ৬ জনের অবস্থা গুরুতর। এরপর আত্মহত্যা করেন ওই হামলাকারী। দেশটির পুলিশ বলছে, হামলার কারণ এখনো স্পষ্ট নয়, তবে ধারণা করা হচ্ছে, হামলাকারী সাবেক পুলিশ সদস্য পানায়া কামরাব মাদকাসক্ত ছিলেন। এর আগে একই কারণে চাকরি থেকে বরখাস্ত হন ওই হামলাকারী। মাদকের মামলায় শুক্রবার তার আদালতে নির্ধারিত তারিখে হাজিরা দেওয়ার কথা ছিল। দেশটির প্রধানমন্ত্রী প্রায়ুথ চ্যান-ওচা ‘ভয়াবহ’ হামলার তদন্তের নির্দেশ দিয়েছেন। এদিকে, কর্তৃপক্ষ ওই এলাকার সব ডে কেয়ার সেন্টার বন্ধ করার নির্দেশনা দিয়েছে। থাইল্যান্ডে গুলি চালিয়ে হামলার ঘটনা বিরল। গত মাসে ব্যাংককের একটি সামরিক স্থাপনায় এক সেনা তার দুই সহকর্মীকে গুলি করে হত্যা করে বলে অভিযোগ উঠে। এর আগে ২০২০ সালে থাইল্যান্ডের উত্তর-পূর্বে নাখোন রাতচাসিমাতে গুলিতে ২৯ জন নিহত হন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম