ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

তৈমুর বড় হয়ে কী হতে চায়, ফাঁস করলেন সাইফ

#

বিনোদন ডেস্ক

১০ ফেব্রুয়ারি, ২০২৪,  4:53 PM

news image

বলিউডের জনপ্রিয় দম্পতি সাইফ আলি খান এবং কারিনা কাপুরের দুই সন্তান তৈমুর এবং জেহ। সাইফ আগেই জানিয়েছিলেন, তিনি চান তার ছেলে-মেয়েও বলিউডের গ্ল্যামার জগতে কাজ করুক। যদিও ছোট ছেলে তৈমুরকে নিয়ে সম্প্রতি অন্য কথা জানিয়েছেন। এক সাক্ষাৎকারে তৈমুর প্রসঙ্গে সাইফ জানিয়েছেন, বলিউডের গ্ল্যামারের নয় বরং তৈমুরের পছন্দ একটু আলাদা। খেলা আর মিউজিকের প্রতি বিশেষ আগ্রহ তার। তৈমুর লিড গিটারিস্ট বা ক্রীড়াব্যক্তিত্ব হতে চায়। তার ইচ্ছা আর্জেন্টিনায় গিয়ে ফুটবল খেলোয়াড় হওয়ার। কারিনা বলেন, ‘তৈমুর মনে হয় না অভিনয় করতে চায়’। তখন সাইফ তৎক্ষণাৎ বলেন, ‘ও ফুটবল প্লেয়ার হতে চায়। তবে গিটার বাজানোর প্রতিও ঝোঁক রয়েছে’।  এরপরই কারিনা ফাঁস করলেন, ‘লিওনেল মেসি হতে চায় তৈমুর’। তখনই স্ত্রীয়ের কথায় সায় দিয়ে সাইফ জানান, ‘ও তো চায় আর্জেন্টিনা চলে যেতে। যাতে মেসির মতো ভালো ফুটবলার হতে পারে।’ সাইফ আলি খানের মোট চার সন্তান। তার প্রথম পক্ষে স্ত্রী অমৃতা সিং এবং তার একটি ছেলে, একটি মেয়ে। সারা আলি খান এবং ইব্রাহিম আলি খান হলেন তাদের সন্তান। অন্যদিকে, কারিনা এবং সাইফের দুই ছেলে হলো তৈমুর এবং জেহ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম