ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প নেপালে বন্যায় মৃতের সংখ্যা ৮০০ ছাড়িয়েছে লাখ টাকায় সন্তান বিক্রি করে আইফোন কেনা সেই বাবা আটক তেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধিতে ৬ হাজার কোটি টাকা দিল সরকার সার্বভৌমত্ব অক্ষুণ্ন রেখেই যুক্তরাষ্ট্রের সঙ্গে তেল চুক্তি: রদ্রিগেজ শাহজালালে ৬২৫ কার্টন সিগারেটসহ ২৮ লাখ টাকার মালামাল জব্দ

তেজগাঁও ট্রাকের ধাক্কায় যুবক নিহত

#

নিজস্ব প্রতিবেদক

২৯ জানুয়ারি, ২০২৩,  4:47 PM

news image

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় ট্রাকের ধাক্কায় বাইকে থাকা আখলাক হোসেন শোভন (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত শোভন একটি প্রতিষ্ঠানের ডেপুটি ম্যানেজার ছিলেন। শনিবার (২৮ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে তেজগাঁও শিল্পাঞ্চল বিজি প্রেস এলাকার বিদ্যুৎ অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় তাকে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে গেলে সেখানে মৃত্যু হয়। নিহত যুবক থাকতেন মিরপুর এলাকায়।

তার বাড়ি মানিকগঞ্জ দৌলতপুর উপজেলায়। তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রাথমিকভাবে জানা গেছে শোভন-সহ আরেকজন বাইকে ছিলেন। শোভন ছিলেন পেছনে। তখন একটি ট্রাক ধাক্কা দিলে তিনি আহত হন। পরে তাকে লোকজন হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হয়। ঘটনার পরই ট্রাক জব্দসহ এর চালককে আটক করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম