ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

তৃতীয় সন্তান নিলে মাসে ১৬ হাজার টাকা ভাতা পাবেন তুর্কি নাগরিকরা

#

আন্তর্জাতিক ডেস্ক

২১ এপ্রিল, ২০২৫,  5:44 PM

news image

তুরস্কে বিবাহের হার কমে যাওয়া, ডিভোর্সের সংখ্যা বৃদ্ধি পাওয়া এবং বয়স্ক মানুষের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় বেশ কিছু নতুন পদক্ষেপ নিতে যাচ্ছে দেশটির কর্তৃপক্ষ। একই সঙ্গে দেশটিতে জন্মহার বাড়াতে বাড়াতেও বেশ কিছু নীতি ঘোষণা করেছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। জন্মহার কমা ও বয়স্কের সংখ্যা বাড়ার বিষয়টি তুরস্কের সামাজিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা নষ্ট করতে পারে বলে মনে করা হচ্ছে। তাই বিষয়টি সমাধানে এগিয়ে এসেছেন প্রেসিডেন্ট এরদোয়ান। এছাড়া দেশটিতে শুরু করা হয়েছে নতুন একটি পোগ্রাম, যা নতুন বছরের শুরুতে চালু হয়েছে। এতে বলা হয়েছে, যেসব দম্পতি সন্তান নেবেন তারা আর্থিক সহায়তা পাবেন। প্রথম সন্তানের জন্য দম্পতিরা এককালীন ৫ হাজার লিরা পাবেন। এরপর দ্বিতীয় সন্তানের জন্ম হলে মাসিক ১ হাজার ৫০০ লিরা ভাতা দেওয়া হবে। প্রথম ও দ্বিতীয় সন্তানের পর তৃতীয় সন্তানের জন্য মাসিক ৫ হাজার লিরা ভাতা দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে, যা ১৩২ ডলারের সমান। আর বাংলাদেশি অর্থে এটি ১৬ হাজার টাকার সমান। তুরস্কের যেসব মানুষ বিদেশে থাকেন তারাও এই সুবিধা গ্রহণের জন্য ওই দেশের তার্কিস দূতাবাস অথবা কনস্যুলেটের মাধ্যমে আবেদন করতে পারবেন। জীবনমানের ব্যয় বেড়ে যাওয়ায় তুরস্কে অনেকে বিয়ে করতে চান না। বিয়ে করলেও সন্তান নেওয়ার ক্ষেত্রে তাদের মধ্যে অনীহা রয়েছে। নতুন যে পোগ্রামটি নেওয়া হয়েছে সেটি ‘তুরস্কের ভবিষ্যত ঝুঁকি’ মোকাবেলায় কাজ করবে বলে বলা হচ্ছে। সূত্র: দ্য নিউ আরব

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম