ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

তৃতীয় ওয়ানডের দল থেকে বাদ লিটন, ডাক পেলেন জাকের

#

ক্রীড়া প্রতিবেদক

১৬ মার্চ, ২০২৪,  8:54 PM

news image

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে ৬ উইকেটের জয় পেয়েছিল বাংলাদেশ। তবে সিরিজের দ্বিতীয় ম্যাচে উইকেটের জয়ে ঘুরে দাঁড়িয়ে সমতায় ফিরেছে সফরকারীরা। ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচেই ব্যাট হাতে ব্যর্থতার পরিচয় দিয়েছেন ওপেনার লিটন দাস। দুই ম্যাচেই রানের খাতা খোলার আগে প্যাভিলিয়নে ফিরেছেন। এবার সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে থেকেই ছিটকে গেলেন ক্ল্যাসিক এই ব্যাটার। মূলত স্কোয়াডে থাকা অন্য দুই ওপেনারকেও পরখ করে দেখতে চায় টিম ম্যানেজমেন্ট। আর শেষের দিকের বিষয়টি বিবেচনায় জাকেরকে স্কোয়াডে নেওয়া হয়েছে।

এর আগে, লঙ্কানদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে দারুণ খেলেছেন জাকের। এই সিরিজের প্রথমটিতে ৩৪ বলে ৬৮ রানের মারকাটারি এক ইনিংস খেলেছিলেন তিনি। এর সুবাদে এবার ওয়ানডে স্কোয়াডে ডাক পেলেন জাকের। এদিকে স্কোয়াড থেকে বাদ পড়ার পর আজই ঢাকায় ফিরছেন লিটন। এর আগে, ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের পরও একবার বাদ পড়েছিলেন উইকেটকিপার এই ব্যাটার। অন্যদিকে চট্টগ্রামে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে জাকেরের।

লিটনের বাদপড়া প্রসঙ্গে জাতীয় দলের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুর ভাষ্য, লিটনে জায়গায় নতুন করে কোনো ওপেনারের প্রয়োজনীয়তা অনুভব করিনি। আমরা এই প্রক্রিয়ায় অধিনায়ক ও কোচের মতামত নিয়েছি। আমরা দেখেছি লিটনের জায়গায় দলে মিডল-অর্ডারে কাউকে যদি যুক্ত করা যায়, সেখানে একটি ফাঁকা জায়গা আছে। সেখানে উইকেটরক্ষক-ব্যাটার হিসেবে জাকের আলী উপযুক্ত মনে হচ্ছে।

তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশ স্কোয়াড : নাজমুল হোসেন (অধিনায়ক), এনামুল হক, সৌম্য সরকার, তানজিদ হাসান, জাকের আলী, মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, তানজিম হাসান ও মোস্তাফিজুর রহমান।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম