ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

তুরস্কে রেস্তোরাঁয় বিস্ফোরণ, শিশুসহ নিহত ৭

#

আন্তর্জাতিক ডেস্ক

৩১ ডিসেম্বর, ২০২২,  4:40 PM

news image

তুরস্কের পশ্চিমাঞ্চলীয় আইদিন প্রদেশের নাজিলি জেলার একটি রেস্টুরেন্টে বিস্ফোরণে ৩ শিশুসহ ৭ জন নিহত হয়েছেন। সেই সঙ্গে আহত হয়েছেন আরও ৫ জন, যাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। ইউরো নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, রেস্টুরেন্টটি মূলত একটি কাবাবের দোকান ছিল। শুক্রবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় এ বিস্ফোরণ ঘটে।  আয়দিন প্রদেশের গভর্নর হুসেইন আকসোয়ে শুক্রবার রাতে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের জানান, রেস্তোরাঁর কয়েকজন কর্মী জানান, সন্ধ্যায় রেস্টুরেন্টের গ্যাসের নল থেকে অদ্ভুত গন্ধ পেয়েছিলেন এবং তার কিছুক্ষণ পরই বিস্ফোরণ ঘটে। এ কারণে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গ্যাসের টিউব লিকেজের কারণে এ দুর্ঘটনা ঘটেছে। গভর্নর ব্রিফিংয়ে জানিয়েছিলেন, প্রাদেশিক প্রশাসন ইতোমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে। রেস্টুরেন্টে আগুন লাগার কিছুক্ষণের মধ্যেই ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে আগুন নেভানোর কাজ শুরু করে। সেসব ছবি ইতোমধ্যেই তুরস্কের সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। রেস্তোরাঁর গ্যাস পাইপ লিকেজ দুর্ঘটনা নাকি পরিকল্পিত নাশকতা ছিল তা এখনও স্পষ্ট নয়। কারণ তুরস্কের বিচার বিষয়ক মন্ত্রী বেকির বোজদাগ এক টুইট বার্তায় জানিয়েছেন, বিস্ফোরণের ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। তবে এ বিষয়ে তিনি আর কিছু জানাননি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম