ঢাকা ০২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিদ্যুৎমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি দেশের বাজারে ফের স্বর্ণের দামে বড় পতন নবম পে-স্কেল : ২৪ লাখের স্বস্তি, বোঝা ১৮ কোটির কাঁধে মার্কিন বাহিনীকে ভূখণ্ড থেকে তাড়াও অন্যথায় হামলার জন্য প্রস্তুত হও : ইরান ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলায় ফের উত্তপ্ত মধ্যপ্রাচ্য সরবরাহ স্বাভাবিক থাকলে নিত্যপণ্যের দাম বাড়ার সুযোগ নেই সেপ্টেম্বরে ৩ লঘুচাপ, তাপপ্রবাহের সঙ্গে বন্যার শঙ্কা তালাক দেওয়ার আগে একটু ভাবুন প্যারিস ছেড়ে এবার লন্ডনে ব্যালন ডি’অরের জমকালো রাত অনুশোচনা না করা পর্যন্ত যুক্তরাষ্ট্রের ওপর হামলা চলবে : ইরান

তুরস্কে প্রায় ১২০ ঘণ্টা পর ধ্বংসস্তুপ থেকে ৩ ভাই উদ্ধার

#

আন্তর্জাতিক ডেস্ক

১১ ফেব্রুয়ারি, ২০২৩,  4:45 PM

news image

প্রায় ১২০ ঘণ্টা পর ভূমিকম্পে ধ্বংসস্তুপে পরিণত হওয়া পাঁচতলা ভবনের নিচ থেকে তিন ভাইকে উদ্ধার করা হয়েছে। তুরস্কের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ডের বরাত দিয়ে সিএনএন এ তথ্য জানায়। তৃতীয় ভাইয়ের উদ্ধারের ভিডিও টিআরটি ওয়ার্ল্ডে দেখানো হয়। উদ্ধারের পর থার্মাল কাগজে পেচিয়ে শিশুটিকে হাসপাতালে নিতে দেখা যায়। হাসপাতালে তাদের স্বাস্থ্য পরীক্ষা-নিরীক্ষা করা হয়। টিআরটি জানায়, ভূমিকম্পে হাতায় প্রদেশের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হওয়া আন্তাকিয়া শহরে ওই ভবনটি থেকে তিন ভাইকে উদ্ধারে ৯ ঘণ্টা টানা কাজ করেন উদ্ধারকারীরা। ভবনটির দ্বিতীয় তলা পর্যন্ত খুঁড়ে ১১ততম ঘণ্টায় প্রথম ভাইটিকে এবং ১১৯তম ঘণ্টায় তৃতীয় ভাইকে উদ্ধার করা হয়। গত সপ্তাহের সোমবার ভোরে তুরস্ক সিরিয়ায় আঘাত হানা ভয়াবহ ভূমিকম্পে মৃত্যু ২৩ হাজার ৮০০ ছাড়িয়ে গেছে। তুরস্কে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ হাজার ৩১৮ জনে। দেশটিতে আহত হয়েছে ৮০ হাজার ৫২ জন। আর সিরিয়ায় মৃত্যুর সংখ্যা তিন হাজার ৫১৩ জন। সিরিয়াজুড়ে আহতের সংখ্যা পাঁচ হাজার ২৪৫ জন বলে জানা গেছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম