ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

তুরস্কে ছড়িয়েছে ভয়াবহ দাবানল

#

আন্তর্জাতিক ডেস্ক

৩০ জুলাই, ২০২২,  6:22 PM

news image

তুরস্কের মুগলা প্রদেশে ছড়িয়েছে ভয়াবহ দাবানল। শুক্রবার(২৯ জুলাই) জনপ্রিয় রিসোর্ট শহর মারমারিসের আবাসিক এলাকায় ছড়ায় আগুন। খবর দ্য ওয়াশিংটন পোস্টের। এদিন শহরের একটি বহুতল হোটেলে আগুন লেগে যায়। এতে পুড়ে গেছে ভবনের বেশ কিছু অংশ। আগুন লাগার পর পরই নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিস। পাঁচটি হেলিকপ্টার ও স্থলযান নিয়ে চালায় অভিযান। বনভূমির দাবানল পরিস্থিতি নিয়ন্ত্রনে কাজ করছে ফায়ার সার্ভিস। তবে অতিরিক্ত তাপমাত্রা এবং শুষ্ক বাতাসের প্রভাবে দ্রুত ছড়িয়ে পড়ছে আগুন। গত বছরের গ্রীষ্মকালেও দাবানল ছড়িয়ে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল মারমারিস শহর। সরকারি হিসাব অনুযায়ী, গেল দশ বছরে দেশটিতে পুড়ে গেছে ২ লাখ ২৬ হাজার হেক্টরের বেশি বনভূমি। যার ৬১ শতাংশ পুড়েছে ২০২১ সালে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে ভূমধ্যসাগরীয় অঞ্চলটি দাবানল প্রবণ হয়ে উঠেছে বলে শঙ্কা বিশেষজ্ঞদের।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম