ঢাকা ০২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের মুল সড়কের একাংশ উদ্বোধন জাতীয় গ্রিডে ‘গুরুত্বপূর্ণ ভূমিকায়’ রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র হঠাৎ খিলগাঁও কার্যালয়ে ডিএসসিসি প্রশাসক, অনুপস্থিতদের শো-কজ বিদিশার জামিন নামঞ্জুর বিদ্যুৎমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি দেশের বাজারে ফের স্বর্ণের দামে বড় পতন নবম পে-স্কেল : ২৪ লাখের স্বস্তি, বোঝা ১৮ কোটির কাঁধে মার্কিন বাহিনীকে ভূখণ্ড থেকে তাড়াও অন্যথায় হামলার জন্য প্রস্তুত হও : ইরান ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলায় ফের উত্তপ্ত মধ্যপ্রাচ্য সরবরাহ স্বাভাবিক থাকলে নিত্যপণ্যের দাম বাড়ার সুযোগ নেই

তুমব্রু সীমান্তে মিয়ানমার বাহিনীর মর্টারশেলের আঘাতে নিহত ১, আহত ৩

#

নিজস্ব প্রতিনিধি

১৭ সেপ্টেম্বর, ২০২২,  4:42 PM

news image

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির তুমব্রু সীমান্তে মিয়ানমার বাহিনীর মর্টারশেলের আঘাতে এক রোহিঙ্গা কিশোর মারা গেছে। আহত হয়েছে শিশুসহ স্থানীয় আশ্রয় কেন্দ্রের তিন জন। জেলা প্রশাসক ইয়াছমীন পারভীন তিবরীজি নিহতের তথ্য নিশ্চিত করেছেন। আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা জানায়, শুক্রবার রাত ৮টার দিকে উপজেলার ঘুমধুম ইউনিয়নের তুমব্রু সীমান্তের কোনাপাড়া নোম্যান্স ল্যান্ডে অবস্থানরত রোহিঙ্গা আশ্রয় কেন্দ্রের পার্শ্ববর্তী কোনাকখাল এলাকায় কয়েকটি মর্টার শেলের গোলা এসে পড়ে। গোলার আঘাতে রোহিঙ্গা শিশুসহ চার জন আহত হয়। এদের মধ্যে গুরুতর আহত কিশোর ইকবাল মারা যায়। হতাহতরা সবাই কোনাপাড়া নোম্যান্স ল্যান্ডের আশ্রয় কেন্দ্রের রোহিঙ্গা। এর আগে শুক্রবার দুপুরে নাইক্ষ্যংছড়ির তুমব্রু হেডম্যানপাড়া সীমান্তে ল্যান্ড মাইন বিস্ফোরণে এক বাংলাদেশি যুবক আহত হন। স্থানীয় ক্ষুদ্র নৃগোষ্ঠীর আহত ওই যুবকের নাম উনুসাই তঞ্চঙ্গা (২২)। নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নে তার বাড়ি। এদিকে, সীমান্তে উত্তেজনার কারণে নাইক্ষ্যংছড়ির ঘুমধুম এসএসসি পরীক্ষা কেন্দ্র কক্সবাজারের উখিয়ার কুতুপালং পরীক্ষা কেন্দ্রে স্থানান্তর করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম