ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

তীব্র শীতে বিপর্যস্ত দিল্লি, স্কুল বন্ধ ঘোষণা

#

আন্তর্জাতিক ডেস্ক

০৯ জানুয়ারি, ২০২৩,  5:50 PM

news image

শৈত্যপ্রবাহের কারণে সব বেসরকারি স্কুল ১৫ জানুয়ারি পর্যন্ত বন্ধ রাখার পরামর্শ দিয়েছে দিল্লি সরকার। রোববার (৮ জানুয়ারি) দিল্লির ডিরেক্টরেট অব এডুকেশনের পক্ষ থেকে এ পরামর্শ দেওয়া হয়। বলা হয়েছে, সরকারি স্কুলগুলোও একই দিন পর্যন্ত বন্ধ থাকবে। গতকাল দিল্লির বেসরকারি স্কুলগুলোর শীতের ছুটি শেষ হয়েছে। আজ সোমবার থেকে স্কুলগুলো খোলার কথা ছিল। এরই মধ্যে রোববার এই পরামর্শ দিলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। কয়েক দিন ধরেই দিল্লিসহ এর আশপাশের এলাকার তাপমাত্রা কমছিল। রোববার শীতের প্রকোপ ছিল সবচেয়ে বেশি। গতকাল দিল্লির তাপমাত্রা রেকর্ড করা হয় ১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। গত ১০ বছরে এটি দিল্লির দ্বিতীয় সর্বনিম্ন তাপমাত্রা। এর আগে ২০২১ সালের রাজধানীর তাপমাত্রা ছিল ১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। ঘন কুয়াশার সঙ্গে শৈত্যপ্রবাহ সড়ক, রেল ও বিমান চলাচলে প্রভাব ফেলেছে। কুয়াশার কারণে দেরিতে ছাড়ছে ট্রেন, ফ্লাইট। তুষারপাতের আশংকার কথা জানিয়ে ভারতীয় আবহাওয়া বিভাগ মানুষদের ঘরের বাইরের কার্যকলাপ সীমিত করার আহ্বান জানিয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম