ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

তিন সপ্তাহ ধরে অজ্ঞান থাইল্যান্ডের রাজকুমারী

#

আন্তর্জাতিক ডেস্ক

০৯ জানুয়ারি, ২০২৩,  5:46 PM

news image

থাইল্যান্ডের রাজকুমারী বজ্রকিতিয়াভা হৃদরোগে আক্রান্ত হয়ে পড়ে যাওয়ার তিন সপ্তাহেরও বেশি সময় ধরে অজ্ঞান রয়েছেন। থাই প্রাসাদের এক বিবৃতিতে গত শনিবার বলা হয়, রাজকুমারীর জ্ঞান এখনো ফেরেনি। রাজা মহা ভাজিরালংকর্নের বড় সন্তান বজ্রকিতিয়াভাকে থাইল্যান্ডের সিংহাসনের সম্ভাব্য উত্তরাধিকারী বিবেচনা করা হয়। ৪৪ বছর বয়সের এই রাজকুমারী মাইকোপ্লাজমা সংক্রমণের কারণে ১৫ ডিসেম্বর গুরুতর হার্ট অ্যারিথমিয়ার কারণে জ্ঞান হারান।

এ অবস্থায় তার হৃদযন্ত্র, ফুসফুস এবং কিডনির কার্যকারিতা ঠিক রাখতে চিকিৎসকরা প্রয়োজনীয় চিকিৎসা। তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের দুটি বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন রাজকুমারী বজ্রকিটিয়াভা। ২০১২ থেকে ২০১৪ সাল পর্যন্ত অস্ট্রিয়ায় থাইল্যান্ডের রাষ্ট্রদূত হিসেবেও নিযুক্ত ছিলেন তিনি। ফিটনেস ধরে রাখার ব্যাপারে বেশ উৎসাহী থাই এই রাজকুমারী নারী অধিকারের ক্ষেত্রেও অনেক সোচ্চার। বিশেষ করে নারী বন্দিদের জন্য বিভিন্ন সময়ে নানা পদক্ষেপের পক্ষে কথা বলেছেন তিনি। বিশ্বের অন্য যেকোনো দেশের তুলনায় থাইল্যান্ডে নারী কারাবন্দি অনেক বেশি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম