ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

তিন শ্রেণির দম্পতির গল্প নিয়ে ‘ত্রিভুজ’

#

বিনোদন প্রতিবেদক

১০ অক্টোবর, ২০২৪,  5:01 PM

news image

তিন শ্রেণির মানুষের জীবনকে এক করে গল্প বুনেছেন পরিচালক আলোক হাসান। সেই গল্পটি ওয়েব সিনেমা আকারে আসছে ওটিটি প্ল্যাটফর্ম দীপ্ত প্লেতে। আলোক হাসানের পরিচালনায় ‘ত্রিভুজ’ মুক্তি পাবে বৃহস্পতিবার (১০ অক্টোবর)।  পরিচালক হাসান বলেন, "একটি দুর্ঘটনাকে ঘিরে সমাজের তিনটি স্তরের তিন দম্পতির নীতি, আদর্শ, নৈতিকতার মনস্তাত্ত্বিক ভেদাভেদের গল্প ‘ত্রিভুজ’। এই ওয়েব ফিল্ম দিয়ে ওটিটিতে অভিষেক হতে যাচ্ছে অভিনেত্রী আনিকা কবির শখের। আরও অভিনয় করেছেন শাহরিয়ার নাজিম জয়, ইমতিয়াজ বর্ষণ, ফারিন খান, সোহেল মণ্ডল, মৌসুমি মৌ। ‘ত্রিভুজ’র গল্পে এই শহরের তিন শ্রেণির তিনটি পরিবারকে তুলে ধরা হয়েছে।যাদের জীবন যাপনের ধরন আলাদা। কিন্তু একটি দুর্ঘটনা তাদেরকে এক করে দেয়।  পরিচালক হাসান বলেছেন, ওটিটিতে সামাজিক গল্পের সিনেমা খুব একটা দেখা যায় না। আশা করছি থ্রিলার, মার্ডার মিস্ট্রি, রোমান্টিক সিনেমার ভিড়ে সামাজিক ও পারিবারিক গল্পের 'ত্রিভুজ' দর্শক অনেক পছন্দ করবে।"

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম