ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

তিন বছরে নাগরিকত্ব ছেড়েছেন ৪ লাখ ভারতীয়

#

আন্তর্জাতিক ডেস্ক

২০ জুলাই, ২০২২,  5:06 PM

news image

গেল ৩ বছরে ৩ লাখ ৯২ হাজারের বেশি ভারতীয় নাগরিকত্ব ছেড়ে অন্য দেশের নাগরিক হয়েছেন।  তাদের মধ্যে সর্বোচ্চ ১ লাখ ৭০ হাজার জন মার্কিন নাগরিকত্ব গ্রহণ করেছেন বলে খবর প্রকাশ করেছে স্থানীয় গণমাধ্যম। ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের খবর অনুযায়ী, মঙ্গলবার ভারতের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই লোকসভায় এ তথ্য জানান। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক নথির বরাতে তিনি জানান, ব্যক্তিগত কারণে তারা ভারতীয় নাগরিকত্ব ত্যাগ করেছেন এবং ১২০টিরও বেশি দেশে নাগরিকত্ব নিয়েছেন। ২০১৯, ২০২০ এবং ২০২১ সালে মোট ৩ লাখ ৯২ হাজার ৬৪৩ জন ভারতীয় নাগরিকত্ব ছেড়েছেন বলে জানান তিনি।  এর মধ্যে ১ লাখ ৭০ হাজার ৭৯৫ জন যুক্তরাষ্ট্রের, ৬৪ হাজার ৭১ জন কানাডার, ৫৮ হাজার ৩৯১ জন অস্ট্রেলিয়ার, ৩৫ হাজার ৪৩৫ জন যুক্তরাজ্যের নাগরিক হয়েছেন। এ ছাড়াও ১২ হাজার ১৩১ জন ইতালির, ৮ হাজার ৮৮২ জন নিউজিল্যান্ডের, ৭ হাজার ৪৬ জন সিঙ্গাপুরের, ৬ হাজার ৬৯০ জন জার্মানির, ৩ হাজার ৭৫৪ জন সুইডেনের এবং ৪৮ জন পাকিস্তানের নাগরিকত্ব নিয়েছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম