ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

তিন ফরম্যাটেই নেতৃত্বে থাকছেন সাকিব আল হাসান

#

ক্রীড়া প্রতিবেদক

১২ ডিসেম্বর, ২০২৩,  9:15 PM

news image

বিশ্বকাপের আগে সাকিব আল হাসান জানিয়েছিলেন ওয়ানডে ফরম্যাটের নেতৃত্ব ছাড়বেন আসর শেষে। কিন্তু বিশ্বকাপের শেষ ম্যাচের আগে ইনজুরিতে পড়ে দেশে ফিরে আসেন তিনি। এর পর থেকে আর গণমাধ্যমের সামনে আসেননি, এমনকি নেতৃত্ব ছাড়ার বিষয়েও কোনো বক্তব্য দেননি। বিষয়টি নিয়ে নিশ্চুপ বিসিবিও। অবশেষে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান জালাল ইউনুস।  মঙ্গলবার (১২ ডিসেম্বর) গণমাধ্যমে জালাল ইউনুস এসব বিষয়ে পরিষ্কার করেন। তিনি বলেন, সাকিবের দায়িত্ব ছাড়ার কথা জানে না বিসিবি। তিন ফরম্যাটের নেতৃত্বেই থাকছেন টাইগার অলরাউন্ডার। ইতোমধ্যে সাকিবকে বিষয়টি জানানো হয়েছে বলেও নিশ্চিত করেছেন তিনি। সংবাদ সম্মেলনে তামিম ইস্যুতেও কথা বলেছেন জালাল ইউনুস। তিনি জানান, তামিমের বিষয়ে সিদ্ধান্ত হবে জানুয়ারিতে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম