ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প নেপালে বন্যায় মৃতের সংখ্যা ৮০০ ছাড়িয়েছে লাখ টাকায় সন্তান বিক্রি করে আইফোন কেনা সেই বাবা আটক তেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধিতে ৬ হাজার কোটি টাকা দিল সরকার সার্বভৌমত্ব অক্ষুণ্ন রেখেই যুক্তরাষ্ট্রের সঙ্গে তেল চুক্তি: রদ্রিগেজ শাহজালালে ৬২৫ কার্টন সিগারেটসহ ২৮ লাখ টাকার মালামাল জব্দ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবুল কালাম আযাদের আপিল চলবে কিনা, আদেশ ৭ সেপ্টেম্বর লেক অন্টারিও এখন ‘লেক আমেরিকা’, ট্রাম্পের নাম বদলের সিদ্ধান্তে সাড়া গুগলের আন্তর্জাতিক টেনিস হল অব ফেমে ফেদেরার

তিনটি ফিশিং বোটসহ ১৮ জনকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

#

০১ সেপ্টেম্বর, ২০২৫,  8:46 PM

news image

কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপের ছেঁড়াদ্বীপ সংলগ্ন পূর্ব সীমান্তে মাছ শিকারের সময় মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরকান আর্মি ৩টি ফিশিং বোটসহ ১৮ মাঝি-মাল্লাকে ধরে নিয়ে গেছে। সোমবার (১ সেপ্টেম্বর) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সেন্টমার্টিন ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফয়জুল ইসলাম। দ্বীপের জেলেদের অভিযোগ, এই পূর্ব সীমান্তের সাগরে বহু বছর ধরে বাংলাদেশি জেলেরা মাছ শিকার করে আসছেন। সোমবার ভোর রাতে আরাকান আর্মি বাংলাদেশের জলসীমায় প্রবেশ করে বোটগুলো আটক করে। জানা যায়, ধরা পড়া তিনটি বোট সেন্টমার্টিনের ৭ নম্বর ওয়ার্ডের গলাচিপা এলাকার আবু তাহের, আলমগীর ও আবসার উদ্দীনের মালিকানাধীন। প্রতিটি বোটে ৬ জন করে মাঝি-মাল্লা থাকা অবস্থায় মোট ১৮ জন জেলেকে আটক করা হয়েছে। সেন্টমার্টিন ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফয়জুল ইসলাম বলেন, বিষয়টি টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও অন্যান্য সংশ্লিষ্ট বাহিনীর কাছে জানানো হয়েছে। তিনি বলেন, মাছ শিকারের সময় তিনটি ফিশিং বোটসহ ১৮ জেলেকে আরকান আর্মি ধরে নিয়ে গেছে। আমরা বিষয়টি নজরে এনেছি। উল্লেখ্য, গত আগস্ট মাসে অর্ধশতাধিক জেলেকে ফিশিং বোটসহ আটক করে নিয়ে যায় আরকান আর্মি, যাদের এখনো ফিরিয়ে আনা সম্ভব হয়নি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম