ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

তামিমকে বিশ্বকাপে প্রয়োজন, বলছেন হাবিবুল বাশার

#

ক্রীড়া প্রতিবেদক

১৯ আগস্ট, ২০২৩,  11:20 PM

news image

সবকিছু ঠিক থাকলে ওয়ানডে বিশ্বকাপে নেতৃত্ব দিতে হতো তামিম ইকবালকে। কিন্তু চোট আর অফ ফর্ম সেটা হতে দেয়নি। বরং খেলা থেকেই দূরে থাকতে হচ্ছে তামিমকে। চোটের কারণে খেলা হচ্ছে না এশিয়া কাপেও। তবে, চোটের সঙ্গে লড়াই করা তামিম দ্রুতই ফিরবেন বলে আশা করেন জাতীয় দলের নির্বাচক হাবিবুল বাশার। তিনি মনে করেন, অভিজ্ঞতার কারণে বিশ্বকাপে তামিমকে খুব প্রয়োজন। চোটে থাকা তামিম এই মুহূর্তে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে আছেন। দ্রুতই ব্যাটিং শুরু করবেন তিনি। এর জন্য নিজেকে প্রস্তুত করছেন তিনি। নির্বাচকরাও মনে করেন, দ্রুত সুস্থ হয়ে ফিরবেন বাঁহাতি এই ওপেনার। আজ শনিবার (১৯ আগস্ট) সংবাদমাধ্যমে তামিমের ব্যাপারে কথা বলেন জাতীয় দলের নির্বাচক হাবিবুল বাশার। তামিমের ব্যাপারে তিনি বলেন, ‘তামিম কঠোর পরিশ্রম করছে। অনেক চেষ্টা করছে ফিরে আসার জন্য। আমার মনে হয় সময়ের আগেই ফিরে আসবে। নিউজিল্যান্ড সিরিজেই তাকে ফিরে পাওয়ার ব্যাপারে আমি আত্মবিশ্বাসী।’ এরপর বিশ্বকাপে তামিমের গুরুত্ব উল্লেখ করে নির্বাচক বলেন, ‘বিশ্বকাপের জন্য তামিমকে আমাদের ভীষণ দরকার। তামিমের অভিজ্ঞতাটা, তামিমের পারফরম্যান্সটা আমাদের ভালো করার জন্য অনেক দরকার। তামিম যেভাবে পরিশ্রম করছে, নিজেকে সময় দিচ্ছেন, আমার মনে হয় তিনি সময়ের আগেই ফিরে আসতে পারবেন।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম