ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

তানহা মৌমাছির বাসা থেকে হীরার গহনা চুরি

#

বিনোদন প্রতিবেদক

২০ জুলাই, ২০২২,  7:06 PM

news image

অভিনেত্রী তানহা মৌমাছির বাসায় চুরির ঘটনা ঘটেছে। বাসা থেকে চোর নিয়ে গেছে হীরার গহনা। মঙ্গলবার বিকেলে সোশ্যাল হ্যান্ডেলে এতথ্য তানহা নিজেই জানিয়েছেন। গহনা চুরির বিষদ জানিয়ে এই অভিনেত্রী বলেন, ‘বিপদ যখন আসে চার দিক থেকে আসে। খুব কষ্ট পেয়ে আজ কথাগুলো লিখলাম। জীবনে প্রথমবার এমন অনেকগুলো ধাক্কা খাইলাম। এ থেকে অনেক কিছু শিখেও গেলাম। আমার রুম থেকে ডায়মন্ডের গহনা চুরি গেছে, যার মূল্য ১৪-১৫ লাখ টাকা। কষ্ট এটা না, কষ্ট হচ্ছে মানুষ যে কতটা নোংরা হতে পারে! আল্লাহকে ভয় পায় না। ’তিনি বলেন, ‘আমার খুব লাকি একটা রিং ছিল, সেটা হয়তো চোর জানতো, সেটাও নিয়ে নিল। আসলে কষ্টে নিজেকে পাগল পাগল লাগছে। হায়রে স্বার্থের দুনিয়ায় মানুষকে বেশি বিশ্বাস করলে হয়তো এমনটাই হয়। আমার লাকি রিং, বাবার নির্বাচন, অন্যদিকে মুভির শুট শুরু হয়েছে, আবার ফ্যামিলি মেম্বার ভিষণ সিক। তার মধ্যে চুরি! কিছুই ভালো লাগছে না। সবাই দোয়া করবেন। পরিচালক শাহীন সুমনের ‘কি দারুণ দেখতে’ সিনেমার মাধ্যমে রুপালী পর্দায় আত্নপ্রকাশ করেন। ইতিমধ্যেই তার ‘যে গল্পে ভালোবাসা নেই’, ‘বউ বানাবো তোকে’ ও ‘অনেক দামে কেনা’ সিনেমা গুলো মুক্তি পেয়েছে। সর্বশেষ তাকে উত্তম আকাশ পরিচালিত শাকিব খান অভিনীত ‘চিটাগাইঙ্গা পোয়া ও নোয়াখাইল্লা মাইয়া’ সিনেমায় আইটেম গানে পারর্ফম করতে দেখা গেছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম