ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প নেপালে বন্যায় মৃতের সংখ্যা ৮০০ ছাড়িয়েছে লাখ টাকায় সন্তান বিক্রি করে আইফোন কেনা সেই বাবা আটক তেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধিতে ৬ হাজার কোটি টাকা দিল সরকার সার্বভৌমত্ব অক্ষুণ্ন রেখেই যুক্তরাষ্ট্রের সঙ্গে তেল চুক্তি: রদ্রিগেজ শাহজালালে ৬২৫ কার্টন সিগারেটসহ ২৮ লাখ টাকার মালামাল জব্দ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবুল কালাম আযাদের আপিল চলবে কিনা, আদেশ ৭ সেপ্টেম্বর লেক অন্টারিও এখন ‘লেক আমেরিকা’, ট্রাম্পের নাম বদলের সিদ্ধান্তে সাড়া গুগলের

তাজহাট থানা পুলিশের অভিযানে ১৩ মামলার পলাতক আসামী গ্রেফতার

#

নিজস্ব প্রতিনিধি

২৯ আগস্ট, ২০২৩,  2:31 AM

news image

আবুল হোসেন বাবলুঃ ঢাকা সাভার থেকে গ্রেফতারকৃত আসামী শাহজাহান মিয়া, যার নামে ১৩টি মামলা রয়েছে। ২০১৪ সাল হতে যা পেন্ডিং ছিল। সাজাভুক্ত হয়েছে ১১ মামলায়। মোট ১৩ মামলার ওয়ারেন্ট ধারী ব্যক্তি শাহজাহান মিয়া দীর্ঘ ৯ বছর যাবৎ পলাতক ছিল।  থানা পুলিশ সুত্রে জানা যায়, প্রত্যেকটি ওয়ারেন্টে আলাদা আলাদা বিনাশ্রম কারাদন্ডসহ জরিমানা করেছেন, বিজ্ঞ আদালত। সবগুলো ওয়ারেন্ট সেনা কল্যান সংস্থার। জানিয়েছেন তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মোহাম্মদ হোসেন আলী। সোমবার ২৮ আগস্ট রংপুর মেট্রোপলিটন  তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  মোহাম্মদ হোসেন আলীর নেতৃত্বে এসআই মেহেদী হাসান খান মারুফ ও সঙ্গীয় ফোর্স  সহ ঢাকা জেলার সাভার থানার অন্তর্ভুক্ত বিলামানিয়া তেতুলঝড়া এলাকায় গোপন তথ্যের ভিত্তিতে উক্ত সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামী রংপুর মহানগরীর তাজহাট থানাধীন ধর্মদাস মসজিদপাড়া গ্রামের মৃত বাচ্চা মিয়ার ছেলে শাহজাহান মিয়া (৬৫)। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম