ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

তাইজুলের পরে মিরাজের আঘাত, নিউজিল্যান্ডের ২ উইকেটের পতন

#

ক্রীড়া প্রতিবেদক

২৯ নভেম্বর, ২০২৩,  5:15 PM

news image

বাংলাদেশ ৩১০ রানে গুটিয়ে যাওয়ার পরে প্রথম ইনিংসের ব্যাটিংয়ে নেমেছে নিউজিল্যান্ড। শুরু থেকেই রক্ষণাত্মকভাবে খেলছিলেন কিউই দুই ওপেনার টম লাথাম ও ডেভন কনওয়ে। তবে শুরুর এই জুটিতে আঘাত হেনেছেন স্পিনার তাইজুল ইসলাম। পরে সফল হন মেহেদী হাসান মিরাজ। বুধবার (২৯ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় প্রথম টেস্টের দ্বিতীয় দিনে মাঠে নামে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। এ দিন প্রথম বলেই শেষ হয় বাংলাদেশের ব্যাটিং ইনিংস।  কিছুক্ষণ বিরতি শেষে ব্যাটিংয়ে আসে নিউজিল্যান্ড। শুরুটা ভালোও করেছিল দলটি। বাংলাদেশ একের পর এক এলবিডব্লিউয়ের আবেদন করে সফল হচ্ছিল না। এমনকি একবার রিভিউ নিয়েও ব্যর্থ হয়েছে নাজমুল হোসেন শান্তর দল। তবে নিউজিল্যান্ডের ৩৬ রানের সময়ে সফল হয় বাংলাদেশ। ১২.৫ ওভারে তাইজুলের বলে রিভার সুইপ খেলার চেষ্টা করেছিলেন লাথাম। কিন্তু ব্যাটে ঠিকমতো তিনি নিতে পারেননি। তাতে ব্যাটের কানায় লেগে ক্যাচ উঠে যায়। আর সেটি লুফে নেন নাঈম হাসান। ৪৪ বলে ২১ রান করে সাজঘরে ফেরেন লাথাম। এরপরে উইকেটে এসেছেন কেইন উইলিয়ামসন। ১৫.৩ ওভারে আবারও উইকেটের দেখা পায় বাংলাদেশ। এবার মিরাজের বলে ক্যাচ দেন আরেক ওপেনার কনওয়ে। উইকেটের পাশেই দাঁড়িয়ে অসাধারণভাবে ক্যাচটি লুফে নেন শাহাদাত হোসেন দিপু। কনওয়ে ৪০ বলে ১২ রান করেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম