ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

তমার প্রিয় বচন

#

২০ অক্টোবর, ২০২৪,  5:14 PM

news image

অভিনেত্রী তমা মির্জা বলেন, আমি কাউকে কখনো ইঙ্গিত করে সামাজিক যোগাযোগমাধ্যমে স্ট্যাটাস দিই না। তবে আমি প্রচুর রিলস দেখি। অনেক থাকে মটিভেশনাল, মজার কিংবা অনেক সময় দুঃখের স্টোরি। যখন যেটা আমার ভালো লাগে সেটিই স্ট্যাটাস দিই। আমি যদি কখনো কিছু বলতে চাই তা সরাসরি স্পষ্টভাবে বলি।

তিনি বলেন, সম্প্রতি একটি স্ট্যাটাস নিয়ে নিউজ হয়েছে, আসলে অনেকেই না বুঝে নিউজ করে ফেলেছে। আমার স্ট্যাটাসটি অনেকের জীবনের সঙ্গেই মিলে যায়, সেটা হোক ব্যক্তিজীবন কিংবা প্রফেশনাল। স্ট্যাটাস দিলেই যে সেটা ভালোবাসা নিয়ে হবে তা-ও কিন্তু ঠিক নয়। আমাদের ব্যক্তিজীবন থেকে শুরু করে কর্মজীবনে বিভিন্ন ধরনের ক্রাইসিস থাকে। আমার লেখাগুলো সেই ক্রাইসিসগুলো নিয়েই।

তমার কথায়, সম্মানি নিয়ে দর কষাকষি করা আমার মোটেও পছন্দ নয়। এটা নিয়ে কথা বলার চেয়ে গল্প নিয়ে কথা বলাটা আমার জন্য ভীষণ আরামের ও আনন্দের। চরিত্র ও গল্প পছন্দ হলে সম্মানি আমার কাছে ম্যাটার করে না। আমার কাছে মনে হয়, একটা ভালো কাজ কোনো প্রযোজনা প্রতিষ্ঠান করতে চাইছে, যেহেতু সেখানে সম্মানির জন্য বাড়তি চাপ দেওয়ার কোনো অর্থ হয় না।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম