ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

ঢামেকে হাজতির মৃত্যু

#

নিজস্ব প্রতিবেদক

২৬ জুন, ২০২৪,  4:54 PM

news image

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) সৈয়দ আলম (৫০) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। বুধবার (২৬ জুন) ঢাকা মেডিকেল কলেজের পুলিশ ফাঁড়ি ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে অচেতন অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন। মো. বাচ্চু মিয়া আরও জানান, হাজতি সৈয়দ আলম কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে কারা চিকিৎসকের পরামর্শে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। তবে এখানকার চিকিৎসক তাকে পরীক্ষা-নিরীক্ষার পর মৃত ঘোষণা করেন। তিনি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। তিনি কোন মামলার আসামি ছিলেন তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম