ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প নেপালে বন্যায় মৃতের সংখ্যা ৮০০ ছাড়িয়েছে লাখ টাকায় সন্তান বিক্রি করে আইফোন কেনা সেই বাবা আটক তেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধিতে ৬ হাজার কোটি টাকা দিল সরকার সার্বভৌমত্ব অক্ষুণ্ন রেখেই যুক্তরাষ্ট্রের সঙ্গে তেল চুক্তি: রদ্রিগেজ শাহজালালে ৬২৫ কার্টন সিগারেটসহ ২৮ লাখ টাকার মালামাল জব্দ

ঢাকা রেলওয়ে পুলিশ কর্তৃক পঞ্চগড়ের গণধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার

#

২২ মার্চ, ২০২৫,  4:35 AM

news image

ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে মো. সাদ্দাম নামে গণধর্ষণ মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, ২০২২ সালে পঞ্চগড় সদর থানায় সংঘটিত গণধর্ষণ মামলার অন্যতম পলাতক ও ওয়ারেন্ট ভুক্ত আসামি মো. সাদ্দাম। শুক্রবার সকালে ঢাকা রেলওয়ে পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঢাকা রেলওয়ে পুলিশের ডিবি টিম বিশেষ অভিযান চালিয়ে সাদ্দাম হোসেনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারের পর সাদ্দামকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে পুলিশ আরও জানিয়েছে, ঘটনার পরপরই পঞ্চগড় থেকে পালিয়ে ঢাকায় এসে ৩ বছর ধরে আত্মগোপনে ছিলেন সাদ্দাম। পঞ্চগড় আদালতে তার বিরুদ্ধে গণধর্ষণ মামলার বিচার কার্যক্রম চলমান রয়েছে। তাকে গ্রেপ্তারের পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম