ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে থেমে থেমে চলছে গাড়ি

#

নিজস্ব প্রতিবেদক

২০ এপ্রিল, ২০২৩,  4:32 PM

news image

ঈদের ছুটিতে ঘরমুখী মানুষ ও যানবাহনের চাপ বেড়েছে ঢাক-ময়মনসিংহ মহাসড়কে। এতে যাত্রী, পরিবহন শ্রমিক ও এলাকাবাসীকে চরম দুর্ভোগে পোহাতে হচ্ছে। বৃহস্পতিবার (২০ এপ্রিল) সকাল থেকে গাজীপুরের বাইপাস থেকে চান্দনা চৌরাস্তা, টঙ্গী স্টেশন রোড এলাকায় থেমে থেমে যানজটের সৃষ্টি হচ্ছে।  সরেজমিনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ঘুরে দেখা গেছে, চান্দনা চৌরাস্তা, ভোগড়া চৌরাস্তা, মালেকের বাড়ি, বোর্ডবাজার, গাজীপুরা, হোসেন মার্কেট, টঙ্গীর চেরাগআলী মার্কেট, স্টেশন রোড ও টঙ্গী বাজার এলাকায় থেমে থেমে গাড়ি চলছে। ভোর থেকে ঈদে ঘরমুখো মানুষ ভিড় করতে শুরু করেন। সেখানে যাত্রীবাহী বাসগুলো তাদের ইচ্ছেমতো থামিয়ে যাত্রী ওঠানামা করে। এ কারণে পেছনের দিকের গাড়িগুলো তাদের স্বাভাবিক গতিতে চলতে পারছে না। এতে যানবাহনের সারি লম্বা হয়ে যায়, থেমে থেমে যানজটের সৃষ্টি হয়। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা থেকে ছেড়ে আসা যানবাহনগুলো ময়মনসিংহমুখী দুই লেনে ছাড়া হয়। গাজীপুর মেট্রোপলিটন ট্রাফিক পুলিশ পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন বলেন, স্বাভাবিকভাবেই যানবাহন পার হচ্ছে। অতিরিক্ত ভাড়া নেয়ার কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম