ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

ঢাকা মেডিকেলের নতুন ভবনে আগুন

#

নিজস্ব প্রতিবেদক

০৫ ফেব্রুয়ারি, ২০২৩,  10:26 PM

news image

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নতুন ভবনের চার তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।  তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডে হতাহতে কোনো খবর পাওয়া যায়নি। রোববার (৫ জানুয়ারি) বিকেলের দিকে হাসপাতালে নতুন ভবনের ডায়ালাইসিস ইউনিট বিভাগের প্রবেশ পথের মুখেই এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় ইউনিটটির ভেতরে রোগীদের ডায়ালাইসিস চলছিল।  জানা যায়, হাসপাতালের নতুন ভবনে আগুন লাগার খবর পুরা হাসপাতালে ছড়িয়ে পড়লে শত শত রোগী নিচে নেমে আসেন। যারা হাঁটতে পারে না, তাদের স্বজনরা রোগীদের কোলে নিয়ে কাঁদতে কাঁদতে হাসপাতালের নিচে নামেন। ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহিন আলম বাংলানিউজকে জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে দুটি ইউনিট হাসপাতালে পৌঁছায়। পরে নতুন ভবনের চার তলায় কিডনি বিভাগের একটি এসির মেশিনে আগুন নির্বাপন করা হয়। তিনি জানান, এসির বাইরের অংশ জানালার সঙ্গে থাকায় ও তার নিচে পুরাতন কাপড়ের স্তূপ থাকায় আগুন এসি মেশিনে ছড়িয়ে পড়ে। এদিকে নতুন ভবনের ওয়ার্ড মাস্টার রিয়াজ তার লোকজন নিয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই প্রচণ্ড ধোঁয়ার মধ্যে আগুন নেভানোর চেষ্টা করে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম