ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প নেপালে বন্যায় মৃতের সংখ্যা ৮০০ ছাড়িয়েছে লাখ টাকায় সন্তান বিক্রি করে আইফোন কেনা সেই বাবা আটক তেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধিতে ৬ হাজার কোটি টাকা দিল সরকার সার্বভৌমত্ব অক্ষুণ্ন রেখেই যুক্তরাষ্ট্রের সঙ্গে তেল চুক্তি: রদ্রিগেজ শাহজালালে ৬২৫ কার্টন সিগারেটসহ ২৮ লাখ টাকার মালামাল জব্দ

ঢাকা টেস্টে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

#

ক্রীড়া প্রতিবেদক

১৪ জুন, ২০২৩,  5:04 PM

news image

আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে টস হেরে ব্যাটিংয়ে নামবে বাংলাদেশ। ম্যাচটিতে বাংলাদেশের ১২তম অধিনায়ক হিসেবে অভিষেক হয়েছে লিটন দাসের। বুধবার (১৪ জুন) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সকাল ১০টায়। টস জিতে আফগানিস্তান অধিনায়ক হাশমতউল্লাহ শহিদী ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন। তিনি বলেন, নতুন উইকেট, গত কয়েকদিন বৃষ্টি হয়েছে বলে এমন সিদ্ধান্ত।  লিটন দাসও জানান, টস জিতলে তিনিও আগেই বোলিং নিতেন। চোটের কারণে দলে নেই নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান ও ওপেনার তামিম ইকবাল। এই দুই অভিজ্ঞ ক্রিকেটার ছাড়াই মাঠে নামতে হচ্ছে বাংলাদেশকে। তবে তরুণদের ওপরে ভরসা রেখেছে টিম ম্যানেজমেন্ট। শুরু থেকে চার পেসার খেলানোর ওপরে জোর দেয়া হলেও শেষ পর্যন্ত তিন পেসার নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। এবাদত হোসেন, শরিফুল ইসলাম ও তাসকিন আহমেদের সঙ্গে স্পিনার হিসেবে নেয়া হয়েছে অভিজ্ঞ তাইজুল ইসলামকে। এদিকে আফগানিস্তানও তিন পেসার নিয়ে মাঠে নেমেছে। এছাড়া দলটিতে রয়েছে তিনজন অলরাউন্ডার। যেখানে বাংলাদেশের একমাত্র অলরাউন্ডার হিসেবে খেলছেন মেহেদী হাসান মিরাজ। আফগানদের বোলিং অলরাউন্ডার হিসেবে খেলছেন করিম জানাত, আমির হামজা এবং ব্যাটিং অলরাউন্ডার হিসেবে রয়েছেন রহমত শাহ।

বাংলাদেশ একাদশ

লিটন দাস (অধিনায়ক), মাহমুদুল হাসান, নাজমুল হোসেন, মুমিনুল হক, মুশফিকুর রহমান, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, তাইজুল ইসলাম, ইবাদত হোসেন, জাকির হাসান, শরিফুল ইসলাম।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম