ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

ঢাকা ছাড়লেন সানি লিওন

#

বিনোদন ডেস্ক

১৩ মার্চ, ২০২২,  10:16 PM

news image

প্রায় ১৯ ঘণ্টা অবস্থান শেষে রোববার সকাল ৯টা ২০ মিনিটের ফ্লাইটে ঢাকা ছাড়লেন বলিউডের এ বিতর্কিত তারকা। নাম প্রকাশে অনিচ্ছুক ‘গানবাংলা’ টিভির এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। বাংলাদেশ ছাড়ার আগে ‘গানবাংলা’ টিভির কর্ণধার কৌশিক হোসেন তাপস ও ফারজানা মুন্নি দম্পতির মেয়ের বিয়ের অনুষ্ঠানে পারফরম করেন এ নায়িকা।  সেই বিয়ের নেমন্ত্রণেই শনিবার বিকালে ব্যক্তিগত বিমানে ঢাকায় আসেন সানি।  ঢাকার মাটিতে পা রেখেই এদিন বিকাল ৫টা ১০ মিনিটে নিজের ফেসবুকে একটি ছবি শেয়ার করেন। ক্যাপশনে লেখেন— সুন্দর এই দেশে এসে আমি অনেক খুশি। হ্যাশট্যাগ দিয়ে লিখেছেন— বাংলাদেশ, ঢাকা, পার্টিটাইম। তার এই স্ট্যাটাসের পর পরই দেশজুড়ে হইচই পড়ে যায়। ঢাকায় আসার পর সানি লিওন সোজা চলে যান গানবাংলা টিভির কার্যালয়ে। সেখানে তাকে বরণ করে নেন সংগীতশিল্পী ও গানবাংলার কর্ণধার কৌশিক হোসেন তাপস। 

সেখানে একটু বিশ্রাম নিয়েই রাতে রাজধানীর ৩০০ ফিট এলাকায় শেফ টেবিল কনভেনশন হলে তাপস-মুন্নির মেয়ের বিবাহপরবর্তী সংবর্ধনা অনুষ্ঠানে হাজির হন সানি। সানির সঙ্গে এই সফরে আরও এসেছিলেন ভারতের সংগীতশিল্পী কৈলাশ খের, নারগিস ফাখরি, নুশরাত জাহান, যশ, মিমি চক্রবর্তী।  রোববার বিয়ের অনুষ্ঠানে গান গেয়ে মাতিয়ে রাখেন কৈলাশ খের। এ সময় নাচে অংশ নেন সানি লিওন ও নারগিস ফাখরি। সেই জমকালো অনুষ্ঠানের কয়েকটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে ইতোমধ্যে। সেখানে চলতি প্রজন্মের জনপ্রিয় গায়িকা ফাতিমা তুজ জাহরা ঐশীর ‘দুষ্টু পোলাপাইন’ গানে নাচতে দেখা গেছে সানি লিওন ও নারগিস ফাখরিকে। আশপাশে উপস্থিত সবাই নায়িকার সঙ্গে নেচেছেন। বাংলাদেশি শিল্পীদের মধ্যে তাপসের গাওয়া গানে প্রথমবার মডেলও হয়েছিলেন সানি লিওন ও নারগিস ফাখরি। তখন থেকেই বলিউডের এ দুই তারকার সঙ্গে সখ্যতা তাপস-মুন্নির।  উল্লেখ্য, গত ২ মার্চ তথ্য মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে সানি লিওনকে বাংলাদেশে আসার অনুমতি দেওয়া হলেও গত ৯ মার্চ আরেকটি প্রজ্ঞাপনে সেই অনুমতি বাতিল হয়। এর পরও তিনি বাংলাদেশে প্রবেশ করেছেন। ‘নিষেধাজ্ঞা’ সত্ত্বেও কীভাবে বাংলাদেশে এলেন সানি লিওন সে প্রসঙ্গে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন বিভাগের ডিউটি অফিসার মো. খায়রুল গণমাধ্যমকে বলেন, ট্যুরিস্ট ভিসায় বাংলাদেশে এসেছেন সানি লিওন। তার প্রবেশে নিষেধাজ্ঞার বিষয়ে আমাদের কাছে কোনো নির্দেশনা ছিল না। তিনি আমেরিকার নাগরিক হিসেবে এসেছেন। তার কাছে বৈধ ভিসা ছিল। সব কাগজপত্র ঠিক থাকায় এ অভিনেত্রীর ইমিগ্রেশন সম্পন্ন করে দেশে প্রবেশ করতে দেওয়া হয়েছে।  তবে বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হলেও তার শুটিং করতে মানা রয়েছে বলে জানিয়েছে ইমিগ্রেশন বিভাগ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম