ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

ঢাকায় স্বস্তির বৃষ্টি

#

নিজস্ব প্রতিবেদক

১৭ মে, ২০২৩,  5:06 PM

news image

গত কয়েকদিন রাজধানী ঢাকায় ভ্যাপসা গরম অস্বস্তি বাড়াচ্ছিল। যদিও সঙ্গে দমকা বাতাসও ছিল। তবে ঢাকার তাপমাত্রা ক্রমেই বেড়ে ৩৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি চলে আসে। মোখা আসার খবরে সারাদেশে বৃষ্টির পূর্বাভাস উপেক্ষা করে এ কদিন হয়নি বৃষ্টি। অবশেষে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় বৃষ্টি হয় ঢাকায়। তবে বৃষ্টির পরিমাণ খুব বেশি ছিল না। আজ বুধবার সকাল থেকেই আকাশ মেঘলা। সকাল নয়টার পর থেকে শুরু হয় বাতাস, সঙ্গে বৃষ্টি। এতে অফিস যাত্রায় ভোগান্তি হলেও গরম কমায় কিছুটা স্বস্তি পায় রাজধানীবাসী। আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়; ঢাকা ও খুলনা বিভাগের অনেক জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তাপপ্রবাহের বিষয়ে বলা হয়, রংপুর বিভাগসহ রাজশাহী, নওগাঁ ও চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা প্রশমিত হতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। রাতের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম