ঢাকা ০২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের মুল সড়কের একাংশ উদ্বোধন জাতীয় গ্রিডে ‘গুরুত্বপূর্ণ ভূমিকায়’ রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র হঠাৎ খিলগাঁও কার্যালয়ে ডিএসসিসি প্রশাসক, অনুপস্থিতদের শো-কজ বিদিশার জামিন নামঞ্জুর বিদ্যুৎমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি দেশের বাজারে ফের স্বর্ণের দামে বড় পতন নবম পে-স্কেল : ২৪ লাখের স্বস্তি, বোঝা ১৮ কোটির কাঁধে মার্কিন বাহিনীকে ভূখণ্ড থেকে তাড়াও অন্যথায় হামলার জন্য প্রস্তুত হও : ইরান ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলায় ফের উত্তপ্ত মধ্যপ্রাচ্য সরবরাহ স্বাভাবিক থাকলে নিত্যপণ্যের দাম বাড়ার সুযোগ নেই

ঢাকায় ফানুস উড়াতে গিয়ে দগ্ধ ৩

#

নিজস্ব প্রতিবেদক

০১ জানুয়ারি, ২০২৪,  4:44 PM

news image

রাজধানীতে বাসার ছাদে ফানুস উড়াতে গিয়ে তিনজন দগ্ধ হয়েছেন। রবিবার (৩১ ডিসেম্বর) কামরাঙ্গীরচরে দিবাগত রাত সোয়া ১২ টার দিকে এই ঘটনা ঘটে। দগ্ধরা হলেন- মো. সিয়াম (১৬) ও তার দুই চাচা মো. রাকিব হোসেন(১৮) ও মো. রায়হান (১৬)। বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া।তিনি বলেন, কামরাঙ্গীরচর থেকে ছাদে ফানুস উড়াতে গিয়ে তিনজন দগ্ধ হন। পরে দগ্ধ অবস্থায় রাত সোয়া ১টার দিকে তাদের উদ্ধার করে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়। বর্তমানে বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে। দগ্ধ সিয়ামের বাবা স্বপন বেপারী বলেন, নতুন বছর উপলক্ষ্যে বাসার ছাদে ফানুস উড়াতে গিয়ে আমার ছেলে সিয়াম ও আমার দুই ভাই দগ্ধ হয়েছে। দ্রুত তাদের উদ্ধার করে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে নিয়ে এসেছি। ছেলে সিয়ামের শরীর পুড়ে গেছে এবং আমার ভাইদের অল্প পুড়েছে। জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম