ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প নেপালে বন্যায় মৃতের সংখ্যা ৮০০ ছাড়িয়েছে লাখ টাকায় সন্তান বিক্রি করে আইফোন কেনা সেই বাবা আটক তেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধিতে ৬ হাজার কোটি টাকা দিল সরকার সার্বভৌমত্ব অক্ষুণ্ন রেখেই যুক্তরাষ্ট্রের সঙ্গে তেল চুক্তি: রদ্রিগেজ শাহজালালে ৬২৫ কার্টন সিগারেটসহ ২৮ লাখ টাকার মালামাল জব্দ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবুল কালাম আযাদের আপিল চলবে কিনা, আদেশ ৭ সেপ্টেম্বর লেক অন্টারিও এখন ‘লেক আমেরিকা’, ট্রাম্পের নাম বদলের সিদ্ধান্তে সাড়া গুগলের আন্তর্জাতিক টেনিস হল অব ফেমে ফেদেরার

ঢাকায় আসছেন ব্রুনাইয়ের সুলতান

#

নিজস্ব প্রতিবেদক

০৪ অক্টোবর, ২০২২,  5:45 PM

news image

তিন দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় আসছেন ব্রুনাইয়ের সুলতান হাজি হাসানাল বলকিয়াহ মুইজ্জাদ্দিন ওয়াদদৌল্লাহ। এটি হতে যাচ্ছে তার প্রথম বাংলাদেশ সফর। এ সফরকে ঘিরে দুই দেশের মধ্যে চারটি সমঝোতা স্মারক সইয়ের প্রস্তুতি নেওয়া হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত ৩১ আগস্ট দুই দেশের মধ্যে পররাষ্ট্র সচিব পর্যায়ের দ্বিতীয় বৈঠক ফরেন অফিস কনসালটেশন (এফওসি) অনুষ্ঠিত হয়েছে। এ বৈঠকে জ্বালানি আমদানি, বাংলাদেশি শ্রমিক নিয়োগ, সরাসরি বিমান চলাচল এবং সংস্কৃতি খাতে সমঝোতা স্মারক সাক্ষরের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা গণমাধ্যমকে বলেন,

ব্রুনাইয়ের সুলতানের বাংলাদেশ সফরকে ঘিরে এ পর্যন্ত চারটিই সমঝোতা স্মারকের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তবে তা আরও বাড়তে পারে। ব্রুনাইয়ের সুলতানের সফরের বিষয়টি নিশ্চিত করে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বলেন, সফরের তারিখ এখনও নির্ধারিত হয়নি। ব্রুনাই থেকে ডিজেল আমদানি নিয়ে কাজ করছে বাংলাদেশ। সূত্রে আরও জানা গেছে, সুলতানের এ সফরে দ্বিপক্ষীয় ব্যবসা-বাণিজ্য, কৃষি, প্রাণী ও মৎস্য, স্বাস্থ্য, যোগাযোগ, সংস্কৃতি, প্রতিরক্ষা সহযোগিতাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হবে। এছাড়া দ্রুত রোহিঙ্গা প্রত্যাবাসন এবং আসিয়ান জোটের ডায়ালগ অংশীদার হতে ব্রুনাইয়ের সহযোগিতা চাওয়া হবে ঢাকার পক্ষ থেকে। প্রসঙ্গত, ২০১৯ সালের এপ্রিলে ব্রুনাই সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম