ঢাকা ০২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
জলবায়ু পরিবর্তনের বিপদ মোকাবিলায় ব্যাপকভাবে কাজ করছে বিএনপি: রিজভী নেপালে দুর্যোগ মোকাবিলায় ১ মিলিয়ন ডলার সহায়তা বাংলাদেশের নেপালের টানেলগুলোতে কাউকে জীবিত উদ্ধারের আশা ফিকে গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন সাড়ে তিন মাস পর ৫ কোটি ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক মাদক ও নৈতিকতাহীনতা থেকে শিক্ষাব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে: শিক্ষামন্ত্রী সরকারি বাসা বরাদ্দে নতুন সিদ্ধান্ত ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের মুল সড়কের একাংশ উদ্বোধন জাতীয় গ্রিডে ‘গুরুত্বপূর্ণ ভূমিকায়’ রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র হঠাৎ খিলগাঁও কার্যালয়ে ডিএসসিসি প্রশাসক, অনুপস্থিতদের শো-কজ

ঢাকাস্থ সুবিদপুর ইউনিয়ন জাতীয়তাবাদী পরিবার আয়োজিত দোয়া ও ইফতার সম্পন্ন

#

নিজস্ব প্রতিবেদক

০২ এপ্রিল, ২০২৪,  8:20 PM

news image

ঢাকাস্থ সুবিদপুর ইউনিয়ন জাতীয়তাবাদী পরিবার আয়োজিত  দোয়া ও ইফতার সম্পন্ন হয়েছে। গত ২৯ মার্চ  শুক্রবার  (১৮ রমজান) রাজধানীর মগবাজার নিউ ইস্কাটন রোড সংলগ্ন একটি চাইনিজ রেস্টুরেন্টে মাসুম বিল্লাহ খান স্বপন এর সভাপতিত্বে এবং রাহমাতুল্লাহ খান মিথুনের সঞ্চালনায় ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন হয়। এতে ঢাকায় বসবাসকারী সুবিদপুর ইউনিয়ন জাতীয়তাবাদী পরিবারের শতাধিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।এসময় শুভেচ্ছা বক্তব্যে নিজাম উদ্দিন খান, কামাল মল্লিক, মুসফিকুর রহমান সিপার, এডভোকেট দেলোয়ার হোসেন ফেরদৌস,আঃ রব জলিল মাস্টর, শামীম আহম্মেদ খান, গোলাম মোস্তফা, হাফিজুর ইসলাম সিকদার খোকন, রেজাউল করিম খান,এডভোকেট জহিরুল ইসলাম সুমন মুন্সী, আঃ রাজ্জাক খান,নাছির উদ্দিন,কবির হোসেন, ফাইদুজ জামান সেহাগ মুন্সী, বিপ্লব খলিফা, বাহাদুর খান ,এডভোকেট এনামুল হক মোস্তাক, ইমরান হোসাইন হিরু সহ প্রমূখ। বক্তারা বলেন, আজকের এই ইফতার মাহাফিল অনুষ্ঠানে আমরা ঢাকায় বসবাসকারী সুবিদপুর ইউনিয়ন জাতীয়তাবাদী পরিবারের বিভিন্ন  শ্রেনী পেশার মানুষ উপস্থিত হয়েছি। এতে একটা মিল বন্ধন সৃষ্টি হয়েছে। আমাদের মধ্যে এই ঐক্য অটুট রাখতে সকলের সর্বাত্বক চেষ্টা অব্যহত থাকতে হবে। পাশাপাশি বাংলাদেশ জাতীয়তাবাদী দল  বিএনপির আগামীতে সকল আন্দোলন সংগ্রামে রাজপথে থাকার প্রত্যয়ে ঢাকায় বসবাসকারী সুবিদপুর ইউনিয়ন জাতীয়তাবাদী পরিবারের ব্যক্তিবর্গরা ঐক্যবদ্ব। এবারের ইফতার ও দোয়া মাহফিলে সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন- তরিকুল ইসলাম মাসুম ও মিজানুর রহমান। তাদের এই দু'জনের অক্লান্ত পরিশ্রমের ফলে এরকম একটি মনোরম পরিবেশে ইফতার ও দোয়া মাহফিল সফলভাবে সম্পন্ন হয়েছে বলে উপস্থিত নেতৃবৃন্দরা তাদের বক্তব্যে এ অনুভূতি প্রকাশ করেন। সবশেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন  মাওলানা রুহুল আমিন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম